সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Headline :
সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে ‘দূর্বার-১৮’ এসএসসি ব্যাচের পুনর্মিলনী মধুপুরে কাঁচা আনারসের বাজার সম্প্রসারণে উজ্জ্বল সম্ভাবনা দিন দিন কিশোর গ্যাং বেড়ে চলছে ঘিওরে আইনশৃংখলা- কমিটির সভায় এমপি এস এ জিন্নাহ কবির সিরাজগঞ্জে এসএসসি ৯৬ ব্যাচের বন্ধু উৎসব কেক কেটে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন -প্রতিমন্ত্রী টুকু ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিকায়ন ও দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে হবে — বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার

‎মানিকগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জ প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৫

‎মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পরিষদের সামনে ১০ মিনিটের ব্যবধানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

‎সোমবার সন্ধ্যা সাতটার দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

‎ককটেল বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দেয়।

‎স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়েছে।

‎প্রত্যক্ষদর্শী কয়েকজন রিকশাচালক ও পথচারী জানান, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বেউথাগামী একটি সিএনজি থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়। এতে বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

‎ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম ।

‎মো. আমিনুল ইসলাম বলেন, “ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

‎শহিদুল ইসলাম সুজন

Facebook Comments Box

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Our Like Page