বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

আমি নির্বাচিত হলে নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করব – জিন্নাহ কবির

নিজস্ব প্রতিবেদক :১৫ ডিসেম্বর-২০২৫,সোমবার।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ ( দৌলতপুর-ঘিওর- শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস.এ জিন্নাহ কবির আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হলে চরাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করবো। যমুনা নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করবো।,রাস্তা ঘাট, বীজ,কালভার্ট,স্কুল কলেজ,স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করব। চরাঞ্চলে আন্তর্জাতিক বানিজ্যিক কেন্দ্র গড়ে তোলা হবে। মিল কল কারখানা গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, বিএনপি’র সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে । আমরা সবাই ধানের শীষের কর্মী সকল বেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে জনগনের কাছে ধানের শীষে ভোট চাইতে হবে ।

আজ সোমবার ( ১৫ ডিসেম্বর ) ৪ টায় বিকালে মানিকগঞ্জে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির উদোগে বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য ও রোগ মুক্তি কামনা দোয়া ও মিলাদ মাহফিল ও এক বিশাল নির্বাচনী প্রচারনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এস.এ জিন্নাহ কবির একথাগুলো বলেছেন।

তিনি আরো বলেছেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী , মা মাটি মানুষের আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতাল বেডে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন তার জন্য সকলের কাছে ও দেশবাসীর কাছে দোয়া চান । সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর জন্য দোয়া চান তিনি ।

বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন এর সভাপতিতৃে এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক কাজী মুস্তাক হোসেন দিপু,দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এবংজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: আনিসুর রহমান আনিস, শিবালয় উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, দৌলতপুর উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো : ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, জেলা বিএনপি সাবেক সহ সভাপতি আব্দুর রউফ মিঠু,বাঘুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন, খলশী ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, শিবালয় উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, দৌলতপুর উপজেলা বিএনপি বন ও পরিবেশ সম্পাদক আইয়ুব আলী রেজা, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো: রাজা মিয়া মেম্বার, উপজেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো মোকছেদ আলী, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা যুবদলের সদস্য মো : মোসলেম উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: মাহিদুর রহমান মাহিদ, জেলা যুবদলের নেতা আমীর হামজা পিন্টু, উপজেলা যুবদলের সাবেক সংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ আলী, শিবালয় উপজেলা যুবদলের আহবায়ক মোঃ হোসেন আলী, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম, শিবালয় উপজেলার যুবদলের আহবায়ক মো হোসেন আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, রবিন আহম্মেদ সামান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আল আমিন, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, জেলা তারেক রহমান প্রজন্ম দলের আহবায়ক জুয়েল আহম্মেদ চাঁদ, ইউনিয়ন বিএনপির নেতা ইকবাল হোসেন মেম্বার, বাঘুটিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল হুদা, উপজেলা সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির এলিট, বাঘুটিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মাহফুজ আলম, বাঘুটিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মানিকগঞ্জ কামিল মাদ্রাসার ছাত্রদলের সভাপতি সিনবাদ খান, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান , বাঘুটিয়া ইউনিয়ন ছাএদলে সভাপতি রাজিব হোসেন প্রমুখ।

।####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page