টাঙ্গাইল প্রতিনিধি :১৬ ডিসেম্বর-২০২৫,মঙ্গলবার
টাঙ্গাইলে বিপুল উৎসাহ-উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার(১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জেলা সদরের জনসেবা চত্বরে সামনে ৩১ বার তোপধ্বনি ও শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক শরীফা হক শ্রদ্ধাঞ্জলি নিবেদর করেন। এরপর পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী শামসুন্নাহার স্বপ্না ও টাঙ্গাইল প্রেসক্লাব, টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের জনতা শহীদ স্মৃতিস্তবে পুষ্পস্তবক অর্পণ করেন।
অন্যদিকে, টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানের স্মৃতিস্তম্ভে একে একে জেলা বিএনপি, টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি, টাঙ্গাইল নারী কল্যাণ উদ্যোক্তা ফোরাম সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তি পর্যায়েও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া করা হয়।
এদিন সকাল ৯ টায় শহীদ মারুফ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে শরীর চর্চা প্রদর্শন ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এ সময় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু কর্মসূচিগুলোতে অংশ নেন। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, মধ্যাহ্নভোজ, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজয় দিবসে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি
মহান বিজয় দিবসে টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি বিন¤্র শ্রদ্ধা জানানো হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে টাঙ্গাইল জেলা সদর জনসেবা চত্বরের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সহ-সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত ও আরমান কবীর সৈকত, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক ইমরুল হাসান বাবু, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন পিন্টু, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য সাজ্জাদ হোসেন লিংকন, নাহার চাকলাদার, মো. কামরুজ্জামান, সুলতান কবির সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। নেতারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সীমাহীন ত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তাদের আদর্শ ধারণ করেই গণতন্ত্র, সত্য ও ন্যায়ের পক্ষে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।