নিজস্ব প্রতিবেদক:১৭ ডিসেম্বর-২০২৫,বুধবার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ ( দৌলতপুর-ঘিওর- শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস.এ জিন্নাহ কবিরের সহধর্মিনী শায়লা কবির দুর্গম চরাঞ্চলের অজপাড়ায় কয়েক শত নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেছেন । তিনি বলেন, জিন্নাহ কবির নির্বাচিত হলে প্রথমে অবহেলিত চরাঞ্চলের নদী ভাঙন রোধে কাজ করবে, রাস্তা ঘাট, খেটে খাওয়া মাানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে।
তিনি আরও বলেন, বিএনপি’র সকল নেতাকর্মীদের পাশা পাশি মা বোনদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে।
আজ বুধবার ( ১৭ ডিসেম্বর ) বিকাল ৩ টায় মানিকগঞ্জে দৌলতপুর উপজেলার চরাঞ্চল জিয়নপুর ইউনিয়নের বিলপাড়া গ্রামে কয়েক শত মহিলা ভোটারদের উপস্থিতিতে নির্বাচনী প্রচারনা উঠান বৈঠকে বক্তব্যে একথাগুলো বলেছেন তিনি ।
তিনি বিএনপির চেয়ারপার্সন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী , মা মাটি মানুষের আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতাল বেডে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছেন তার জন্য সকলের দোয়া চান । সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর জন্য দোয়া চান তিনি ।
জিয়নপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ ফারুক বিশ্বাস এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল মালেক মোল্লা,বাগুটিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি জয়নাল আবেদিন মাস্টার, জিয়নপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তোতা, বিএনপি নেতা নুরুল ইসলাম, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মো: মাহিদুর রহমান মাহিদ, জেলা যুবদলের নেতা আমীর হামজা পিন্টু, উপজেলা যুবদলের সাবেক সংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা যুবদলের যুগ্মৃ আহবায়ক ইঞ্জিনিয়ার রবিজ্জ্বল রবি, খলসী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ পিন্টু প্রধান, উপজেলা সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির এলিট, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান প্রমুখ।
।#####ম