বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

খালেদা জিয়ার সুস্থতা কামনা ও শহীদ ফারুক চেয়ারম্যানের ১২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

0-0x0-0-0#

টাঙ্গাইল প্রতিনিধি:
তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা এবং টাঙ্গাইল সদর থানা বিএনপির সাবেক সিনিয়রসহ সভাপতি ৭নং দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ রফিকুল ইসলাম ফারুক এর ১২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যান স্মৃতি সংসদ এর সভাপতি রফিকুল ইসলাম আজাদ এর সভাপতিত্বে দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত টাঙ্গাইল সদর-৫ আসনের ধানের শীষের কান্ডারী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন সকল হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না, আগামী ১২ ফেব্রুয়ারী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এই বাংলার মাটিতে হবে কোন ষড়যন্ত্রকারী এই নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবে না। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, কৃষকদল নেতা ভিপি শামীম, ছাত্রদল নেতা মিজানুর রহমান উজ্জল, জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম প্রমুখ। অনুষ্ঠানে শহীদ রফিকুল ইসলাম ফারুক এর স্মৃতি চারণ করেন তার ছোট ভাই দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page