বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

ঘিওরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল 

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :

সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন, গণতন্ত্রের মাতা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবিরের সহধর্মিনী সায়লা কবির । 

সোমবার  ( ২২ ডিসেম্বর )  উপজেলার পয়লা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে  বাইলজুরী চকপাড়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয় । 

পয়লা ইউনিয়ন  ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আজম খানের সভাপতিত্বে ও  ঘিওর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ জাকির হোসেন বাপ্পির সঞ্চালনায়  এসময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক,  সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান কুদরত, ৯ নং ওয়ার্ড  বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ রতন মোল্লা,   উপজেলা মহিলা দলের সহ সাধারণ সম্পাদক আশা করিম, মহিলা দলের শামীমা আক্তার স্বপ্না ছাড়াও স্থানীয় মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয় । মিলাদ ও দোয়া মাহফিল শেষে  স্থানীয়দের  মাঝে তবারক বিতরণ করা হয় ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page