সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Headline :
সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে ‘দূর্বার-১৮’ এসএসসি ব্যাচের পুনর্মিলনী মধুপুরে কাঁচা আনারসের বাজার সম্প্রসারণে উজ্জ্বল সম্ভাবনা দিন দিন কিশোর গ্যাং বেড়ে চলছে ঘিওরে আইনশৃংখলা- কমিটির সভায় এমপি এস এ জিন্নাহ কবির সিরাজগঞ্জে এসএসসি ৯৬ ব্যাচের বন্ধু উৎসব কেক কেটে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন -প্রতিমন্ত্রী টুকু ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিকায়ন ও দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে হবে — বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার

টাঙ্গাইল-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন রবিউল আওয়াল লাভলু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মো. রবিউল আওয়াল লাভলু।

দলীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী রবিউল আওয়াল লাভলুকে এই আসনের জন্য চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রও অনুমোদিত হয়েছে।

মনোনয়ন ঘোষণার পর নাগরপুর ও দেলদুয়ার উপজেলার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে রবিউল আওয়াল লাভলু এই আসনে দলের অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হবেন।

মনোনয়ন প্রসঙ্গে রবিউল আওয়াল লাভলু বলেন, “দল যে আস্থা আমার ওপর রেখেছে, তা রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করবো। নাগরপুর ও দেলদুয়ারের মানুষের অধিকার, উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

উল্লেখ্য, টাঙ্গাইল-৬ আসনটি জেলার একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত। আসন্ন নির্বাচনকে ঘিরে এ আসনে রাজনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে।
ছবিআছে

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page