বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Headline :
টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে তরুণরা জীবন দিয়েছে — তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : ২৫ ডিসেম্বর, ২০২৫
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে তরুণরা জীবন দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ২০২৪ সাল, এই তো সেদিন, আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা নিজের জীবন উৎসর্গ করেছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য।

তিনি বলেন, কয়েকদিন আগে এই বাংলাদেশের ২৪’ এর আন্দোলনের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। ওসমান হাদি চেয়েছিলেন এই দেশে মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। এই দেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক।

‘আজ ওসমান হাদিসহ ২৪’এর আন্দোলনে যারা শহীদ হয়েছে, ৭১’এর যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্ন খুন-গুমের শিকার হয়েছেন; এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব। যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব,’ যোগ করেন তিনি।

দেশের তরুণ প্রজন্মকে সতর্ক করে তারেক রহমান বলেন, বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচররা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমাদের ধৈর্য্যশীল হতে হবে, আমাদের ধৈর্য্যধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের সদস্যরা যারা আছেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে যাতে এই দেশকে আমরা শক্ত গণতান্ত্রিক ও অর্থনৈতিক ভিত্তির ওপর গড়ে তুলতে পারি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page