শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Headline :
মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী

টাঙ্গাইলে বেগম খালেদা জিয়া ও মাহমুদুল হাসানের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুক্তার হাসান, টাঙ্গাইল:
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবং বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান এর মৃত্যুতে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের খাস কাকুয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খাসকাকুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনে ধানের শীষের এমপি প্রার্থী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, কাকুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নুল আবেদীন, শাহারিয়ার হাসান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, ও রুবেল সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল করিম। দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় অত্র ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page