বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

ঐক্যবদ্ধভাবে ভেদাভেদ ভুলে ধানের শীষের ভোট চাইতে হবে -জিন্নাহ

নিজস্ব প্রতিবেদক :১০ জানুয়ারি২০২৬,শনিবার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১( দৌলতপুর-ঘিওর- শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস.এ জিন্নাহ কবির বলেছেন,সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের ভোট চাইতে হবে। আমি নির্বাচিত হলে চরাঞ্চলের অবহেলিত যমুনা নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করবো। চরাঞ্চলে স্থায়ী বাঁধ নির্মাণ করে আন্তর্জাতিক বানিজ্যিক অঞ্চল গড়ে তুলবো , বিমানবন্দর, শিল্প কল কারখানা গড়ে তোলা হবে।
রাস্তা ঘাট, বীজ,কালভার্ট,স্কুল কলেজ,স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করব।
তিনি আরও বলেন, বিএনপি’র সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাওয়ার আহ্বান জানান। আমরা সবাই ধানের শীষের কর্মী সকল বেদাভেদ ভুলে তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে হবে।

আজ শনিবার ( ১০ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা ভোরের বাজারে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র মনোনীত প্রার্থী জিন্নাহ কবির বক্তব্যে কথাগুলো বলেছেন।

জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম কুন্টু এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এডভোকেট মাকসুদুল হক মুকুল, দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম,জেলা বিএনপি’ সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার্ বিএনপির সহ-সভাপতি মো লোকমান হোসেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার , বাচামারা বিবিসি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান খান , দৌলতপুর উপজেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী রেজা, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পদক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী, জিয়ন পুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ ফারুক বিশ্বাস,বাচামারা ইউনিয়ন বিএনপি নেতা ইয়াহিয়া মোল্লা, ওয়াজেদ আলী সরকার, চকমিরপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী, মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল,জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম,যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম ,ইঞ্জিনিয়ার রবিউজ্জ্বল রবি, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আল আমিন,সদস্য সচিব রাজিব হোসেন, চকমিরপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রুহুল আমিন, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হুমায়ুন কবির এলিট, মানিকগঞ্জ কামিল মাদরাসা ছাত্রদলের সভাপতি সিনবাদ খান,সরকারি দেবেন্দ্র কলেজ কলেজ ছাএদল নেতা অনিক হাসান প্রমুখ।#####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page