রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে এসএসসি ৯৬ ব্যাচের বন্ধু উৎসব কেক কেটে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন -প্রতিমন্ত্রী টুকু ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিকায়ন ও দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে হবে — বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ

টাঙ্গাইল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আতিক পাল্টে যেতে ভোটের হিসাব

নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি :
টাঙ্গাইল-৬ ( নাগরপুর – দেলদুয়ার) আসনের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, গণমানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ক্লিন ইমেজ খ্যাত বিশিষ্ট শিল্পপতি মোঃ আতিকুর রহমান আতিক।

ইতিমধ্যে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। তিনি বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন মনোনয়ন না পেয়ে সাধারণ ভোটার ও তৃণমূল নেতাকর্মীদের দাবির মুখে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

দীর্ঘদিন বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা লিফলেট নিয়ে নাগরপুর দেলদুয়ার নির্বাচনী এলাকায় ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম পর্যায়ে ব্যাপক গণসংযোগ করে সাধারণ ভোটার ও বিএনপি তৃণমূল নেতাকর্মীদের মনি কোথায় জায়গা করে নিয়েছেন তিনি।

টাঙ্গাইল ৬ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম লাভলুকে মনোনয়ন দেওয়ায় সাধারণ ভোটার ও তৃণমূলের বিএনপি’র সিংহভাগ নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী আতিকের পক্ষে ঝুঁকে পড়েছে।

স্বতন্ত্র প্রার্থী ক্লিন ইমেজ খ্যাত আতিক নির্বাচনী মাঠে থাকলে বিএনপি’র জন্য বড় ধরনের চ্যালেঞ্জিং হতে পারে। বিশেষ করে দক্ষিণ নাগরপুর দপ্তিয়র, সলিমাবাদ, বেকড়া,ধুবুড়িয়া, ভাদ্রা ইউনিয়নে বিশাল ভোট ব্যাংক রয়েছে।

আতিক স্বতন্ত্র প্রার্থী থাকলে ভোটের হিসাব পাল্টে বিএনপির ভরাডুবি হতে পারে বলে সাধারণ ভোটার ও অভিজ্ঞ মহলের ধারণা করছে । বিশেষ করে নাগরপুর দেলদুয়ার নির্বাচনী এলাকায় ক্লিন ইমেজ ব্যক্তি হিসেবে ব্যাপক পরিচিতি এবং বিশাল কর্মী সমর্থক রয়েছে আতিকের ।

স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান আতিক সাংবাদিকদের বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে আমি ব্যাপক ভোটে নির্বাচিত হবো। নির্বাচিত হলে টাঙ্গাইল-৬ নাগরপুর-দেলদুয়ারের কৃষক-শ্রমিক, খেটে খাওয়া দিনমুজুরসহ সকল ধর্মের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবো। আগামী নির্বাচনে ভোট দেওয়ার জন্য তিনি এলাকার সকল ভোটারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।#####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page