বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Headline :
শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের

সিরাজগঞ্জের যমুনা চরাঞ্চলে আখের রস দিয়ে তৈরি হচ্ছে সুস্বাদু আখের গুড়

এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জ থেকে :

শীত মৌসুম এলেই গ্রামাঞ্চলের প্রতিটি ঘরে ঘরে তৈরি হয় পিঠা,পায়েস,পুলিসহ বাহারী রকমের সুস্বাদু খাবার। আর এ খাবারগুলো তৈরিতে আখের গুড়ের জুড়ি মেলা ভার। আর তাই তো
সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলে আখের রস দিয়ে তৈরি হচ্ছে সুস্বাদু আখের গুড়। যার চাহিদা রয়েছে দেশজুড়ে।
সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাযায়, চলতি
মৌসুমে সিরাজগঞ্জ জেলায় এবার ৮৫০ হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্র ধরা হয়েছে। ইতিমধ্যে ৬শ হেক্টর আখ চাষ অর্জিত হয়েছে। সাদা চিনির চাহিদা কমাতে এবং দেশী চিনি ও আখের গুড়ের উৎপাদন বাড়াতে এবার ১২০জন কৃষককে আখের চারা বা বীজসহ অন্যান্য উপকরণ প্রণোদনা হিসেবে দেয়া হয়েছে। সিরাজগঞ্জে রং বিলাস ও ফিলিপাইনের কালো জাতের আখ চাষ করা হচ্ছে। যা শিশুর ব্রেন ডেভেলপমেন্ট ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সিরাজগঞ্জের আখের রস দিয়ে তৈরি গুড় সুস্বাদু হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে পাশ্ববর্তী জেলা জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়াসহ বিভিন্ন জেলায় বিক্রয় করা হয়।
স্থানীয় আখের গুড় ব্যবসায়ী
মোঃ আঃ রাজ্জাক (৬৫) বলেন,বাপ দাদার আমল থেকে প্রতি বছর ৫/৬ মাস এ ব্যবসা করে থাকেন। প্রতি বছর আখের মৌসুমে আখের ক্ষেত কিনে সেই আখের রস দিয়ে গুড় তৈরি করে জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়াসহ বিভিন্ন জেলায় বিক্রয় করে থাকেন। প্রতিমন গুড় ২৬শ থেকে ২৭শ টাকায় পাইকারী দরে বিক্রি করা হয়। তাতে সকল খরচ বাদে প্রতি মন গুড়ে ২/৩শ টাকা লাভ করে থাকে।
গুড় তৈরির কারিগড় আলহাজ্ব, বেলালসহ বেশ কয়েকজন কারিগড় জানান, প্রতিদিন ক্ষেত থেকে আখ সংগ্রহ করে তা মেশিনে ভাঙ্গিয়ে রস করে তা বড় চুলায় জ্বাল দিয়ে গুড় তৈরি করা হয়। দিন দিন গুড়ের চাহিদা বাড়ায় প্রতিদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কাজ করা হয়। গুড় তৈরির চাতালে প্রতিদিন ৭ থেকে ৮জন শ্রমিক কাজ করে থাকেন। এতে তাদের প্রতিদিন ৬ থেকে ৮শ টাকা আয় হয়ে থাকে। তা দিয়ে তাদের সংসার ভালোভাবেই চলছে।
সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে,এম মুনজুরে মাওলা বলেন, এবার জেলায় ৮৫০ হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্র ধরা হয়েছে। ইতিমধ্যে ৬শ হেক্টর আখ চাষ অর্জিত হয়েছে। সাদা চিনির চাহিদা কমাতে এবং দেশী চিনি ও আখের গুড়ের উৎপাদন বাড়াতে এবার জেলায় ১২০জন কৃষককে আখের চারা বা বীজসহ অন্যান্য উপকরণ প্রণোদনা হিসেবে দেয়া হয়েছে। সিরাজগঞ্জে রং বিলাস ও ফিলিপাইনের কালো জাতের আখ চাষ করা হচ্ছে। যা শিশুর ব্রেন ডেভেলপমেন্ট ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এ জেলার তৈরি আখের গুড় সুস্বাদু হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতি বছর বিভিন্ন জেলা ও উপজেলায় বানিজ্যিকভাবে বিক্রি করা হয়। ###

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page