মানিকগঞ্জ প্রতিনিধি:১৬ জানুয়ারি-২০২৬,শুক্রবার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১( দৌলতপুর-ঘিওর- শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস.এ জিন্নাহ কবির বলেছেন,স্বাধীনতা ও সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষা করতে হলে ধানের শীষে ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।
আমি নিবাচিত হলে যমুনা নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করবো। শিবালয়কে আধুনিক মডেল হিসেবে গড়ে তোলা হবে। স্থায়ী বাঁধ নির্মাণ করে বানিজ্যিক অঞ্চল,শিল্প কলকারখানা গড়ে তোলা হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের ভোট চাইতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি’র সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে। ধানের শীষে ভোট দিলে বিপ্লবী তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী।
আজ শুক্রবার ( ১৬ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জের শিবালয় উপজেলা তেওতা ইউনিয়নের বিএনপির উদ্যোগে ষাইট ঘর তেওতা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র মনোনীত প্রার্থী জিন্নাহ কবির বক্তব্যে কথাগুলো বলেছেন।
ইউনিয়ন বিএনপির নেতা হিরু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু আহাম্মেদ সঞ্চালনা এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক এডভোকেট জামিলুর রশিদ খান,জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত ভজন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দিপু, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ,শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত লাভলু বেপারী, সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক৷ মাওলানা হাবিবুল্লাহ নোমানী,শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন, মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, তোতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, তেওতা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাজেদ মিয়া , মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল,জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদুজ্জামান ফরিদ,যুগ্ম আহবায়ক সুরুজ সিকদার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, তেওতা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক কুদরত মাহমুদ, মানিকগঞ্জ ুজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, মানিকগঞ্জ কামিল মাদরাসা ছাত্রদলের সভাপতি সিনবাদ খান,সরকারি দেবেন্দ্র কলেজ কলেজ ছাএদল নেতা অনিক হাসান প্রমুখ।#########