শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত দৌলতপুরে দেবরের হাতে ভাবি ও ভাতিজা খুন নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন

দৌলতপুরে বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১( দৌলতপুর-ঘিওর- শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস.এ জিন্নাহ কবির বলেছেন,স্বাধীনতা ও সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষা করতে হলে ধানের শীষে ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।

আমি নিবাচিত হলে যমুনা নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করবো। স্থায়ী বাঁধ নির্মাণ করে বানিজ্যিক অঞ্চল,শিল্প কলকারখানা গড়ে তোলা হবে। ঘরে বসে না থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের ভোট চাইতে হবে।
তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিলে বিপ্লবী তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী।

আজ শনিবার ( ১৭ জানুয়ারি) সকাল থেকে দিন ব্যাপী মানিকগঞ্জের দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয় । উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র মনোনীত প্রার্থী জিন্নাহ কবির বক্তব্যে কথাগুলো বলেছেন।

উপজেলা বিএনপির সভাপতি মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস এর সঞ্চালনা এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি’র সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি মো:লোকমান হোসেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য হামিদুর রহমান দুলাল, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক ফেরদৌস রহমান, ওলামা দলের কমিটির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন,উপজেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী রেজা, উপজেলা কৃষকদলের সভাপতি আবু সাঈদ মুসা, উপজেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোকসেদ আলী, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী, মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন,জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস ছালাম, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রবি উজ্জ্বল রবি, রবিন আহম্মেদ সামান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আল আমিন, সদস্য সচিব মোঃ রাজিব হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি সাইফুল ইসলাম চঞ্চল, সাধারণ সম্পাদক কামরুল হাসান, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, মানিকগঞ্জ কামিল মাদরাসা ছত্রদসলে, র সভাপতি সিনবাদ খান,সরকারি দেবেন্দ্র কলেজ কলেজ ছাএদল নেতা অনিক হাসান প্রমুখ।#########

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page