নিজস্ব প্রতিবেদক :
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক অভিযানে ২৬ (ছাব্বিশ) গ্রাম হেরোইন, যাহার মূল্য অনুমান ২,৬০,০০০/-(দুই লক্ষ ষাট হাজার) টাকা উদ্ধারসহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার করেছে।
আজ সোমবার ১৯ জানুয়ারি মোহাম্মদ মোশাররফ হোসেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, (পূর্ব) মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই (নিঃ) সুরেশ রাজবংশী এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানাধীন ভাটবাউর (কালিয়ানী) সাকিনস্থ ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিন পাশে রুপজান এন্টারপ্রাইজ কার ওয়াসের সামনে হইতে ১৮/০১/২০২৬ খ্রিঃ ১৫.২০ ঘটিকার সময় আসামী মোঃ সাহিদুল ইসলাম (৩৮), পিতা- মোঃ ফোরহাদ আলী, মাতা- মোছাঃ জাহানারা খাতুন, সাং- চকপাড়া এলংজানী, থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জকে গ্রেফতার করেন। উক্ত সময় ধৃত আসামী মোঃ সাহিদুল ইসলাম এর দখল হতে ২৬ (ছাব্বিশ) গ্রাম হেরোইন উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আসামী হেরোইন ব্যাবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তার নামে একাধিক চুরি, ডাকাতি, দস্যুতার মামলা রয়েছে।
মোহাম্মদ মোশাররফ হোসেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) জানান, মানিকগঞ্জ সদর থানায় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রহিয়াছে।