বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

আমি নির্বাচিত হলে অবহেলিত উন্নয়ন বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করব– স্বতন্ত্র প্রার্থী ডক্টর রফিক

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জ -৩(মানিকগঞ্জ সদর-সাটুরিয়া) আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষা অনুরাগী ,দানবীর ডক্টর. রফিকুল ইসলাম রফিক বলেছেন,আমি জনগণের ভোটে নির্বাচিত হলে অবহেলিত উন্নয়ন বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করব। মানিকগঞ্জ – সাটুরিয়া আসন আধুনিক উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো । উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করতে চাই। অবহেলিত সাটুরিয়া মানিকগঞ্জ বাসীর উন্নয়নে করতে চাই।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মানিকগঞ্জের সাটুরিয়া বাজারে স্বতন্ত্র প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম রফিক এর নির্বাচনী কার্যালয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে কথাগুলো বলেছেন।

তিনি আরও বলেন, আমি সত্য ও সাধারন জীবন যাপন করি। আমি কাউকে কোনদিন ক্ষতি করিনি। সব সময় চেষ্টা করে যাচ্ছি মানুষের উপকারের জন্য । আমার বিরোধী রাও খারাপ কিছু বলতে পারবে না। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মাধ্যমে অর্জিত স্বাধীনতার পর থেকেই মানুষের মুখে হাসি ফোটানোর এবং স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ করে যাচ্ছি। নিজের সব সম্পদ ও আয় বিলিয়ে দিয়েছি গরিব মানুষের মধ্যে । আমার ছেলে মেয়ে নেই আমার জীবনে চাওয়া পাওয়া, লোভ লালসা বলতে কিছুই নাই। চাই শুধু মানুষের জন্য কাজ করতে । অন্যদের মতো টাকা পয়সা কিংবা সম্পদের লোভে নির্বাচন করছি না। চাই আপনাদের হয়ে আপনাদের জন্য কাজ করতে। আমি ভয় পাই না এবং কারো কাছে মাথা নত করিনা।

তিনি আরও বলেন, আমার শক্তি সাহস মানিকগঞ্জ ও সাটুরিয়ার ভোটার ও জনসাধারণ জনগন । আপনাদের সহযোগিতা পেলে সাটুরিয়া মানিকগঞ্জে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করতে চাই । আমি নির্বাচিত হলে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করব, রাস্তাঘাটের উন্নয়ন করব, গ্রাম অঞ্চলের শিল্প কল কারখানার উন্নয়ন, নিজের ব্যক্তিগত অর্থায়নে মানিকগঞ্জ ও সাটুরিয়া গরিব ও দুস্থদের ১৫০ টি ঘর করে নির্মাণ করে দিয়েছি, আরো গরিব ও দুস্থদের জন্য ঘর করে দিবো,প্রতিবছর ১জন দু:স্থ গরিব মানুষকে আমার নিজ অর্থে হজ্বের ব্যবস্থা করে থাকি ১৭ বছর যাবত, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড আধুনিক ও নিরাপদ হিসাবে গড়ে তুলবো, শত বাধা বিপত্তি সত্বেও আমি সাটুরিয়া ফাস্ট গ্রুপের সহযোগিতায় মাদক বিরোধী কার্যক্রম করে যাচ্ছি , লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করব, নিজ অর্থে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উপবৃত্তি দিয়ে থাকি,অগণিত মসজিদ মাদ্রাসায় ব্যক্তিগত অনুদান দিয়েছি, মহামারি করোনার সময় সাটুরিয়ার সকল মাদ্রাসার এতিমখানা খাবারের করে দিয়েছি।তাই আসুন সাধারণ মানুষেরাই হবে সমাজের অধিকারী, তারাই পাবে সব চেয়ে বেশি মর্যাদা আমার কাছে। সন্ত্রাসী, চাঁদাবাজ মাদক ব্যবসায়ীদের কোন দিন প্রশ্রয় দিব না। আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী থেকে সাম্প্রদায়িক সন্ত্রাসী, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ এবং মাদকাসক্তির বিরুদ্ধে আপনাদের সাথে নিয়ে আপোষনহীন লড়াই করব। আমার নাম ভাঙিয়ে কেউ কোনো অন্যায় কাজ করতে পারবে না । অন্যায় বা অবৈধভাবে টাকা উপার্জন করবো না এবং যারা করবে তাদের প্রশ্রয় দিবো না। আমি সরকার ঘোষিত ভাতা/ সম্মানী যথাযথ ভাবে নির্ধারিত জনগোষ্ঠীর হাতে পৌঁছানোর নিশ্চিত করবো। আমি আপনাদেরই একজন এবং সব সময় আমাকে কাছে পাবেন কোন মধ্যস্থতাকারী ছাড়াই সবাই সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। নারী নির্যাতন ও বাল্যবিবাহ বন্ধে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি আমার সব কিছু বিলিয়ে দিয়েছি বাকি জীবন আপনাদের হয়ে কাজ করতে চাই। আমি আপনাদের সহায়তায় গরিব ও মেহনতি মানুষের কাছ থেকে চাঁদা আদায় এবং ঘুষ খাওয়া বন্ধ করব।
আসুন সবাই মিলে কাজ করি সোনার বাংলা গড়ে তুমি। ইনশাল্লাহ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page