বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান–জিন্নাহ কবির

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১( দৌলতপুর-ঘিওর- শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস.এ জিন্নাহ কবির বলেছেন,স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান । তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধী জামাতে ইসলামী প্রতারণা করে মিথ্যা কথা বলে ভোট দেওয়ার পায়তারা করছে। স্বাধীনতা বিরোধী মিথ্যাবাদী জামাতে ইসলামীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হলে চরাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করবো। যমুনা নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করবো।,রাস্তা ঘাট, বীজ,কালভার্ট,স্কুল কলেজ,স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করব। চরাঞ্চলে স্থায়ী বাঁধ নির্মাণ করে আন্তর্জাতিক বানিজ্যিক কেন্দ্র, বিমানবন্দর, মিল কল কারখানা গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, বিএনপি’র সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে । আমরা সবাই ধানের শীষের কর্মী সকল বেদাভেদ ভুলে তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে হবে।

আজ বুধবার ( ২৮ জানুয়ারি) বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে কল্যাণপুর হাই স্কুল মাঠে ধানের শীষের নির্বাচনী জনসভায় অতিথির বক্তব্যে বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী জিন্নাহ কবির বক্তব্যে কথাগুলো বলেছেন।

বাচামারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: ইউনুস আলী শেক এর সভাপতিত্বে ও দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো আনিসুর রহমান আনিস এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম,জেলা বিএনপি’ সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো লোকমান হোসেন,সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মো: জামাল সরকার, ঘিওর উপজেলা বিএনপি’র সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির নেতা ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক, ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন, উপজেলা বিএনপি’র নেতা আব্দুর রউফ মিঠু , উপজেলা কৃষকদলের সভাপতি আবু সাঈদ মুসা, বিএনপি নেতা এডভোকেট সুজাউদ্দিন বুলবুল, বিএনপি নেতা ইউপি সদস্য ওয়াজেদ আলী সরকার, বিএনপি নেতা ইকবাল হোসেন মেম্বার, বাচামারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো ওহাব আলী সরকার, বাঘুটিয়া ইউনিয়ন বিএনপি নেতা সোবাহান ঠাকুর, মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন,মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল,জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, দেবেন্দ্র কলেজ ছাএদল নেতা অনিক হাসান প্রমুখ।#####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page