সুমন আহমেদ, ধামরাই (ঢাকা)
ঢাকার ধামরাইয়ে বালিয়া ইউনিয়নের মাদারপুর এলাকায় কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের এস আই নিয়াজ মোর্শেদ সঙ্গীফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ইয়াবাসহ হাবিব নামে এক মাদক ব্যবসায়ীকে ৩২ পিস ইয়াবাসহ আটক করেন।
আটককৃত হাবিব উপজেলার বালিয়া ইউনিয়নের মাদারপুর গ্রামের মোঃ বাছেদ আলীর ছেলে।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে কাওলীপাড়া তদন্ত কেন্দ্রের এস আই মোঃ নিয়াজ মোর্শেদ গোপন সংবাদের ভিত্তিতে ৩২ পিস ইয়াবা মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন ।
কাওলীপাড়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিক্তিতে হাবিব এর মাদক কেনা বেচার তথ্য পাই ,সঙ্গীফোর্স নিয়ে বিশেষ অভিযানে হাবিবকে ৩২পিস ইয়াবা মাদকসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
//