মানিকগঞ্জ প্রতিনিধি :০৩ ফেব্রুয়ার-২০২৬,মঙ্গলবার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১( দৌলতপুর-ঘিওর- শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস.এ জিন্নাহ কবির বলেছেন,স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন । মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ধানের শীষ। স্বাধীনতা বিরোধী জামাত নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার রক্ত ও তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা বিরোধী এ দেশীয় রাজাকার জামায়াতে ইসলামী দেশ বিরোধী ষড়যন্ত্র করছে।
স্বাধীনতা বিরোধী জামাতে ইসলামী প্রতারণা করে মিথ্যা কথা বলে ভোট দেওয়ার পায়তারা করছে। স্বাধীনতা বিরোধী মিথ্যাবাদী জামাতে ইসলামীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। নির্বাচন বানচাল করার জন্য দেশ বিরোধী জামাতে ইসলাম ষড়যন্ত্র করছে। দেশ বিরোধীদের সাথে দলের কিছু বিশ্বাসঘাতক যোগ দিয়েছে । বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারী জামায়াতে ইসলামী বিরুদ্ধে ধানের শীষে ভোট দিতে হবে।
আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকাল ২ টায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন ও ধামশ্বর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনী বিশাল শোডাউন বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র মনোনীত প্রার্থী জিন্নাহ কবির বক্তব্যে কথাগুলো বলেছেন।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হলে অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করবো। রাস্তা ঘাট, বীজ,কালভার্ট,স্কুল কলেজ,স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করব।
তিনি আরও বলেন, বিএনপি’র সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে । আমরা সবাই ধানের শীষের কর্মী সকল বেদাভেদ ভুলে তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে হবে।
কলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি এডভোকেট বুলবুল আহমেদ গোলাপ ও ধামশ্বর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এডভোকেট আলেক মিয়ার যৌথ সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম মোস্তফা মাস্টার, দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জসিম উদ্দিন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান দুলাল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস , ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, উপজেলা বিএনপির নেতা আজাহারুল ইসলাম,উপজেলা কৃষকদলের সভাপতি আবু সাঈদ মুসা, কেন্দ্রীয় যুবদলের নেতা শফিকুল ইসলাম শফিক, উপজেলা মহিলা দলের সভাপতি মমতাজ বেগম, কলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, ধামসুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু, মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস সালাম,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রবি উজ্জ্বল রবি, উপজেলা সেচ্ছাসেবক দলের মোহাম্মদ রাজিব হোসেন , মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ,উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এডভোকেট হুমায়ুন কোভিদ এলিট, মানিকগঞ্জ কামিল মাদরাসা ছাত্রদলের সভাপতি সিনবাদ খান,সরকারি দেবেন্দ্র কলেজ কলেজ ছাএদল নেতা অনিক হাসান প্রমুখ।#########