শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত দৌলতপুরে দেবরের হাতে ভাবি ও ভাতিজা খুন নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন

আমি নির্বাচিত হলে যমুনা নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করবো–জিন্নাহ কবির

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১( দৌলতপুর-ঘিওর- শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস.এ জিন্নাহ কবির বলেছেন,স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিতে হবে।
স্বাধীনতা বিরোধী জামাতে ইসলামী প্রতারণা করে মিথ্যা কথা বলে ভোট দেওয়ার পায়তারা করছে। স্বাধীনতা বিরোধী জামাতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশকে তালেবান রাষ্ট্রে পরিণত করতে চায়।

স্বাধীনতা বিরোধী মিথ্যাবাদী জামাতে ইসলামীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে চরাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে করবো। যমুনা নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করবো।,রাস্তা ঘাট, বীজ,কালভার্ট,স্কুলজ কলেজ,স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করব। যমুনা নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করে আন্তর্জাতিক বানিজ্যিক কেন্দ্র, পাকা রাস্তা, বিমানবন্দর, মিল কল কারখানা গড়ে তোলা হবে।

আজ ( ৬ ফেব্রুয়ারি ) বিকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ৯ নং ওয়াড আলোকদিয়ার বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে যমুনা নদীর চরে ধানের শীষের নির্বাচনী জনসভায় বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী জিন্নাহ কবির কথাগুলো বলেছেন।

তিনি আরও বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার রক্ত ও তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা বিরোধী এ দেশীয় রাজাকার জামায়াতে ইসলামী দেশ বিরোধী ষড়যন্ত্র করছে।
স্বাধীনতা বিরোধী মিথ্যাবাদী জামাতে ইসলামীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। নির্বাচন বানচাল করার জন্য দেশ বিরোধী অপশক্তি জামাতে ইসলাম ষড়যন্ত্র করছে। দেশ বিরোধীদের সাথে জাতীয়তাবাদী দলের কিছু বিশ্বাসঘাতক যোগ দিয়েছে । বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারী জামায়াতে ইসলামী বিরুদ্ধে ধানের শীষে ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হলে অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করবো। রাস্তা ঘাট, বীজ,কালভার্ট,স্কুল কলেজ,স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করব।

তিনি আরও বলেন, বিএনপি’র, সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে । আমরা সবাই ধানের শীষের কর্মী সকল বেদাভেদ ভুলে তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে হবে।

তেওতা ইউনিয়ন ৯ নং ওয়াড বিএনপির সভাপতি মো : করিম শেখ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপি’র সাবেক আহবায়ক এডভোকেট জামিলুর রশিদ থান, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান মো : জামাল উদ্দিন সরকার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এডভোকেট মাকসুদুল হক মুকুল, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা আরাফাত রহমান কোকো প্রজন্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, শিবালয় উপজেলা বিএনপি’র রহমত আলী লাভলু বেপারী, শিবালয় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, জেলা কৃষকদলের সাবেক জামিলুর রহমান মনি, কেন্দ্রীয় যুবদলের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন, উলাইল চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, তেওতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন আনন্দ , সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,সাবেক ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান বাবুল হোসেন বাবু, সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, ইউপি সদস্য মো : মিন্টু মোল্লা,জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, জেলা শ্রমিক দল নেতা মোহাম্মদ আলীয়ার হোসেন, মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মো হোসেন আলী, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, মানিকগঞ্জ কামিল মাদরাসা ছাত্রদলের সভাপতি সিনবাদ খান,প্রমূখ ।########

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page