শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত দৌলতপুরে দেবরের হাতে ভাবি ও ভাতিজা খুন নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন

তরুণ ভোটাদের ভোট প্রার্থনায় বাবার জন্য মাঠে নেমেছেন আবেদ হাসান ম

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) আসনে তরুণ ভোটারদের ভোট প্রার্থনায় প্রচারণায় মাঠে নেমেছেন
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু’র ছেলে আবেদ হাসান মাহমুদ। তিনি ধানের শীর্ষ মার্কায় তরুণ ভোটারদের ভোট প্রার্থনায় শহরের বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে শিক্ষার্থী, পথচারী, উঠতি বয়সী ব্যবসায়ীসহ নতুন ভোটারদের
মাঝে ব্যাপক গণ-সংযোগ, লিফলেট বিতরণ করে বাবার জন্য ভোট প্রার্থনা করছেন।প্রচারণার অংশ হিসেবে শুক্রবার বিকেলে শহরের
যমুনা নদীর তীর সংলগ্ন ৩নং
এবং ৪ নং ক্রসবার এলাকায়
বেড়াতে আসা তরুণ, তরুণী, শিক্ষার্থী, নতুন ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।গণসংযোগকালে এসময় তার সঙ্গে ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মঞ্জুর হাসান মাহমুদ খুশীর জ্যৈষ্ঠ ছেলে জাভেদ হাসান, জিয়া সাইবার ফোর্স সিরাজগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক রাসেল রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি মেনহাজুল আবেদীন মেন্না, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আহসানুল কবির শাওন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম মিলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্রদলে নব যোগদানকৃত জুবায়ের আল সেজান, ইয়াসির আরাফাত ইশান, মেরাজ হোসেন মাটি, আসির ইন্তেসার অয়ন প্রমূখ।
তাদের এই প্রচারণায় তরুণ ও নতুন ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে বলে মনে করছেন অনেক ভোটার ও সমর্থকবৃন্দ।####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page