শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ পুলিশ সুপারের মানবিকতায় হুইল চেয়ার ও নগদ অর্থ পেল প্রতিবন্ধী জিহাদ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে পুলিশ সুপারের মানবিকতায় হুইল চেয়ার ও নগদ অর্থ পেয়ে প্রতিবন্ধী জিহাদের পরিবার পেল নতুন জীবনের পথ চলার নতুন ভরসা।
জানাযায়, সিরাজগঞ্জের রায়গঞ্জের চক মথুর ঝাপড়া গ্রামের দিনমজুর বাবলু সেখের ছেলে শিশু জিহাদ (১০)
জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নেওয়ায় দীর্ঘদিন ধরে চলাফেরা ও কথা বলতে না পারায় পরিবারটি দুর্ভোগে ছিল। এবিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) এর নজরে আসলে তার নিজস্ব তহবিল থেকে জিহাদের জন্য একটি হুইল চেয়ার ও নগদ অর্থ শিশু জিহাদের পরিবারের হাতে তুলে দেন
অতিরিক্ত পুলিশ সুপার
(রায়গঞ্জ সার্কেল) মোঃ সাইফুল ইসলাম খান। গণমাধ্যমে ওই শিশুর কষ্টের কথা প্রকাশ পাওয়ায় বিষয়টি পুলিশ সুপার এর দৃষ্টি আকর্ষণ করলে
বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারী) বিকেলে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) তার নিজস্ব তহবিল থেকে জিহাদের জন্য একটি হুইল চেয়ার ও নগদ অর্থ শিশু জিহাদের পরিবারের হাতে তুলে দেয়া হয়। এতে প্রতিবন্ধী জিহাদের জীবনে সামান্য হলেও স্বস্তি ও হাসি ফিরে আসে। পুলিশ সুপারের এই মানবিকতা ও সহযোগীতায় এবং শিশু জিহাদের সৎ মায়ের নিঃস্বার্থ ত্যাগ ও ভালোবাসায় জিহাদের জীবনে নতুন আশার আলো জ্বলে উঠেছে। ফিরে
পেয়েছে নতুন জীবনের পথ চলার নতুন ভরসা। এসময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়াসহ থানার অন্যান্য অফিসার ও ফোর্সগণ।####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page