মানিকগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১( দৌলতপুর-ঘিওর- শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস.এ জিন্নাহ কবির বলেছেন,স্বাধীনতা ও গণতন্ত্র সার্বভৌমত্ব রক্ষায় সকল মুক্তি যোদ্ধা ভাইদের ঐক্য বদ্ধ ভাবে ভোট চাইতে হবে ও ধানের শীষে ভোট দিতে হবে । স্বাধীনতা ও গণতন্ত্র মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ধানের শীষ।
তিনি আরও বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার রক্ত ও তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা বিরোধী এ দেশীয় রাজাকার জামায়াতে ইসলামী দেশ বিরোধী নির্বাচন বানচালক ষড়যন্ত্র করছে।
স্বাধীনতা বিরোধী জামাতে ইসলামী প্রতারণা করে মিথ্যা কথা বলে ভোট দেওয়ার পায়তারা করছে। স্বাধীনতা বিরোধী মিথ্যাবাদী জামাতে ইসলামীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। দেশ বিরোধীদের সাথে কিছু বিশ্বাসঘাতক যোগ দিয়েছে। সকল মুক্তিযোদ্ধা ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং ধানের শীষে ভোট দিতে হবে।
আজ (০৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় মানিকগঞ্জের ঘিওর দৌলতপুর,শিবালয় উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ এর উদ্দোগে ধানের শীষ প্রতীকের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র মনোনীত প্রার্থী জিন্নাহ কবির বক্তব্যে কথাগুলো বলেছেন।
তিনি আরও বলেন,সকল মুক্তিযোদ্ধা মুরুব্বী চাচা ভাই ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে । আমরা সবাই স্বাধীনতার পক্ষের মানুষ তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ,ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, বানিয়াজুরি ইউনিয়ন চেয়ারম্যান বিল্টু আনসারী,দৌলতপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ কামার,ঘিওর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন, শিবালয় মুক্তিযোদ্ধা সংসদ সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান নান্নু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবু বকর,মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল প্রমুখ।#########