বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

ঘিওরে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীর শো-ডাউন

নিজস্ব প্রতিবেদক:০৭ ফেব্রুয়ারি-২০২৬,শনিবার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১( দৌলতপুর-ঘিওর- শিবালয়) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস.এ জিন্নাহ কবির বলেছেন, মানিকগঞ্জ-১ আসন সন্ত্রাস, চাঁদাবাজ,মাদক মুক্ত একটি মডেল হিসেবে গড়ে তুলবো। স্বাধীনতা ও গণতন্ত্রের রক্ষাকারী বাবা মা ভাই হারানো এতিম বিপ্লবী তারেক রহমানের ধানের শীষ ভোট দিন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিতে হবে।
স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী প্রতারণা করে মিথ্যা কথা বলে দাঁড়িপাল্লায় ভোট নেওয়ার পায়তারা করছে। স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশকে তালেবান রাষ্ট্রে পরিণত করতে চায়। স্বাধীনতা বিরোধী জামাত রাজাকার আল বদর বাহিনী গঠন করেছিল। রাজাকার আল বদর বাহিনী আমার মা বোনদের ধরে নিয়ে পাকিস্তানিদের হাতে তুলে দিতো । আমার মা বোনদের ইজ্জত নষ্ট করে হত্যা করা হতো।

স্বাধীনতা বিরোধী মিথ্যাবাদী জামায়াতের ইসলামীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে করবো। রাস্তা ঘাট, বীজ,কালভার্ট,স্কুলজ কলেজ,স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করব।

আজ শনিবার ( ৭ ফেব্রুয়ারি ) বিকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলা বিএনপির উদ্যোগে ধানের শীষের নির্বাচনী বিশাল শো-ডাউন ও জনসভায় বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী জিন্নাহ কবির কথাগুলো বলেছেন।

তিনি আরও বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার রক্ত ও তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা বিরোধী এ দেশীয় রাজাকার জামায়াতে ইসলামী দেশ বিরোধী ষড়যন্ত্র করছে।
স্বাধীনতা বিরোধী মিথ্যাবাদী জামাতে ইসলামীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। নির্বাচন বানচাল করার জন্য দেশ বিরোধী অপশক্তি জামাতে ইসলাম ষড়যন্ত্র করছে। দেশ বিরোধীদের সাথে জাতীয়তাবাদী দলের কিছু বিশ্বাসঘাতক যোগ দিয়েছে । বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারী জামায়াতে ইসলামী বিরুদ্ধে ধানের শীষে ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হলে অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করবো। রাস্তা ঘাট, বীজ,কালভার্ট,স্কুল কলেজ,স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করব।

তিনি আরও বলেন, বিএনপি’র, সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে । আমরা সবাই ধানের শীষের কর্মী তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এডভোকেট মাকসুদুল হক মুকুল, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ঘিওর উপজেলা বিএনপি’র সভাপতি মানিকুজ্জামান মানিক, সহ-সভাপতি এডভোকেট আব্দুল আলিম মনোয়ার, সহ-সভাপতি এডভোকেট আবু রেজা কাউসার, সাধারণ সম্পাদক এডভোকেট ওয়াজেদ আলী মিস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম, সাংগনিক মামুনুর রহমান মামুন,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান কুদরত, এডভোকেট ফিরোজ আলম বাবু, শিবালয় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, জেলা কৃষকদলের সাবেক জামিলুর রহমান মনি, ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, জেলা শ্রমিক দল নেতা মোহাম্মদ আলীয়ার হোসেন, মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল,উপজেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ , সদস্য সচিব সাইফ সানোয়ার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত আলী খান, সদস্য সচিব সবুজ বেপারী, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা খন্দকার বনি ইসলাম, মানিকগঞ্জ জেলা সিনবাদ খান, দেবেন্দ্র কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান। প্রমূখ ।########

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page