রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে এসএসসি ৯৬ ব্যাচের বন্ধু উৎসব কেক কেটে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন -প্রতিমন্ত্রী টুকু ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিকায়ন ও দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে হবে — বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ

টাঙ্গাইলে সামাজিক সেবামূলক অরাজনৈতিক সংগঠন ‘বেঁচে থাকা’র পথচলা শুরু

টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলে এক ঝাঁক উদ্যমি নারীদের উদ্যোগে বেঁচে থাকা’ নামে একটি সামাজিক, সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। টাঙ্গাইল জেলা শহরের কলেজপাড়া এলাকায় সংগঠন কার্যালয়ে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক আলোচনা সভার মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন হাছিনা আফরোজ দিনা। কমিটিতে অন্যান্য পদে দায়িত্ব গ্রহণ করেন সাধারণ সম্পাদক মমতাজ পারভিন, সাংগঠনিক সম্পাদক সুবর্না খান ইতি, প্রোগ্রাম অফিসার ইলমি তাবাসসুম, কার্যকরী সদস্য ফরিদা খান রিচি, জেরিন মাহমুদ শম, নাসিমা জাহান খান মুক্তি, উম্মে হাবিবা আক্তার, সালমা আক্তার, নাজমা আক্তার, হাছিনা আক্তার, এলিজা আনজুম জামান, দিলারা বেগম, নিপা হক, ফারহানা লিজা ও হোসনে আরা। ‘বেঁচে থাকা’।
সংগঠনের আত্মপ্রকাশের প্রথম দিনেই তারা তিনজন দরিদ্র রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।

জীবিত থাকা আর বেঁচে থাকার পার্থক্য অনুধাবন করতেই -আর্তমানবতার সেবা ও সামাজিক দায়বদ্ধতা থেকে এক ঝাঁক উদ্যমী নারী সমাজসেবীদের উদ্যোগে যাত্রা শুরু করলো নতুন সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ‘বেঁচে থাকা’।

সংগঠনটির প্রতিষ্ঠাতারা জানান, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় বরং সম্পূর্ণ সেবামূলক মনোভাব নিয়ে এটি গঠিত হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এর মূল লক্ষ্য।

সংগঠনের প্রধান কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে: অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদান। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি করা।
জরুরি স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে রক্তদান কর্মসূচী পরিচালনা। পরিবেশ রক্ষায় সচেতনতা ও বৃক্ষরোপণ অভিযান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বেঁচে থাকা মানে শুধু নিশ্বাস নেওয়া নয়, বরং অন্যের উপকারে নিজের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো। আমরা চাই একটি মানবিক সমাজ গড়তে যেখানে কোনো মানুষই অবহেলিত থাকবে না।” সংগঠনের সদস্যরা একে অপরের সহযোগিতায় এবং স্বচ্ছতার সাথে আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, সংগঠনটি ভবিষ্যতে তাদের কার্যক্রম আরও বিস্তৃত করতে এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে বড় পরিসরে মানবিক প্রকল্প পরিচালনার পরিকল্পনা করছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page