শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Headline :
সিরাজগঞ্জে এসএসসি ৯৬ ব্যাচের বন্ধু উৎসব কেক কেটে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন -প্রতিমন্ত্রী টুকু ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিকায়ন ও দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে হবে — বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর

টাঙ্গাইল প্রতিনিধি:
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গোপালপুর উপজেলা একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টাঙ্গাইল সদর উপজেলা একাদশ। শনিবার (০১ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনাল ম্যাচটি প্রায় ৩৫ হাজার দর্শক উপভোগ করেন।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। এ সময় প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দ্রুত সময়ের মধ্যে শহীদ মারুফ স্টেডিয়ামের দক্ষিণ গ্যালারি সংস্কার এবং স্টেডিয়ামসংলগ্ন পুকুরকে সুইমিং পুলে রূপান্তরের ঘোষণা দেন।

খেলার শুরুতে দুই দলই কিছুটা অগোছালো ফুটবল খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচে ছন্দ ফিরে আসে। উভয় দলই রক্ষণভাগ সামলে পাল্টা আক্রমণের কৌশল নেয়। ফলে প্রথমার্ধে উল্লেখযোগ্য কোনো গোলের সুযোগ তৈরি হয়নি।

দ্বিতীয়ার্ধে জাতীয় দলের তারকা ফুটবলার শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা ও সৌরভ দেওয়ানের আক্রমণে ম্যাচে গতি আসে। খেলার ৫৮তম মিনিটে গোপালপুরের ডি-বক্সের বাইরে থেকে সুমন রেজার নেওয়া জোরালো শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় টাঙ্গাইল সদর।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য গোপালপুরের রবিউল, মামুন ও সিবি একাধিক আক্রমণ চালান। বিশেষ করে প্রায় ৩২ গজ দূর থেকে স্যামুয়েলের নেওয়া দুর্দান্ত শট টুর্নামেন্টের সেরা গোলরক্ষক মজনু ফিস্ট করে কর্নারের বিনিময়ে রক্ষা করেন।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন টাঙ্গাইল সদরের অধিনায়ক সুমন রেজা। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন গোপালপুরের মারুফ।

ম্যাচ পরিচালনা করেন রেফারি সায়মন। ধারাভাষ্য দেন আব্দুল আলিম ও অনীক রহমান বুলবুল।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page