রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে এসএসসি ৯৬ ব্যাচের বন্ধু উৎসব কেক কেটে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন -প্রতিমন্ত্রী টুকু ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিকায়ন ও দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে হবে — বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ

নাগরপুরে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামের গণমিছিল

oppo_2048

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা হাতে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালেই দুয়াজানি কলেজ পাড়া জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

দলীয় সূত্রে জানা যায়, এই কর্মসূচিটি আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজন করা হয়েছে। মিছিলটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এবং এতে নাগরপুরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

গণমিছিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ সংসদীয় আসনের ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ। এছাড়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সরদার আশরাফ, উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মো. জাকির হোসেনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেন।

নাগরপুরে এই গণমিছিল স্থানীয়দের মধ্যে নির্বাচনী তৎপরতা আরও দৃশ্যমান করে তুলেছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page