বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

মানিকগঞ্জে তিনটি সংসদীয় আসনে বিএনপি’র ধানের শীষের তিন প্রার্থী নির্বাচিত

মানিকগঞ্জ প্রতিনিধি :১৩ ফেব্রুয়ারি-২০২৬,শুক্রবার।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষের তিন প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

মানিকগঞ্জ- ১ ( দৌলতপুর- ঘিওর- শিবালয়) সংসদীয় আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী এস এ জিন্নাহ কবির কে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী এস এ জিন্নাহ কবির এর প্রাপ্ত ভোট ১ লক্ষ্য ৩৭ হাজার ৭৭৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের মো: তোজাম্মেল হক তোজা প্রাপ্ত ভোট ৭৭ হাজার ৮১৮ ভোট।

মানিকগঞ্জ -২ ( সিংগাইর-হরিরামপুর) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত জয়ী হয়েছে।

প্রাপ্ত ভোটে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত পেয়েছে ১,৭৫,৭৭৬ এবং তার নিকটতম জামায়াত জোটের দেয়াল ঘড়ি প্রতীকে মোঃ সালাউদ্দিনে পেয়েছেন ৮১৫৩১ ভোট।

মানিকগঞ্জ -৩ ( সদর-সাটুরিয়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতা নিকটতম প্রার্থীর চেয়ে প্রায় এক লক্ষ ভোট বেশী পেয়ে জয়ী হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি) ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতা পেয়েছে ১,৬৭,৩৪৫ এবং তার নিকটতম জামায়াত জোটের রিক্সা প্রতীকে সাঈদ নূর পেয়েছেন ৬৪,২৪২ ভোট।

বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি ২ টায় মানিকগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

তিনটি সংসদীয় আসনে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে উৎসবমুখর পরিবেশে বিরতিহীন শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

######

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page