বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

২০ বছর পর নিজ আসনে ফিরলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি ::::
সিরাজগঞ্জ-২ আসনটি জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন। এ আসন বরাবরই বিএনপির ঘাটি হিসেবে পরিচিত। তাই এ আসনে বার বার নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি ১৯৮৬ ও ২০০১ সালে এ আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ২০০৮ সালে আইনি জটিলতায় তিনি নির্বাচন করতে পারেননি। পরে তার সহধর্মিণী বর্তমান জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এ আসন থেকেই নির্বাচিত হন। এবার আবারও নির্বাচিত হয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু ২০ বছর পর তার নিজ আসনে ফিরলেন। আবারও প্রমান করলেন আসনটি বিএনপির ঘাটি। সিরাজগঞ্জ সদরের ৬টি ইউনিয়ন ও কামারখন্দ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ -২ আসন। এ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ৯৯৩ পোস্টাল ভোটসহ ১লাখ ৭৭হাজার ৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মদ জাহিদুল ইসলাম ১ হাজার ৬৬০ পোস্টাল ভোটসহ পেয়েছেন ১লাখ ৩৮ হাজার ২২৫ ভোট। ইকবাল হাসান মাহমুদ টুকু ৩৯ হাজার ৪০৬ ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন। এনিয়ে তিনি এ আসনে তিনবার ও তার সহধর্মিণী একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এদিকে নির্বাচিত হয়েই ইকবাল হাসান মাহমুদ টুকু নেতাকর্মীসহ বিভিন্ন ধর্মের মানুষের সাথে মতবিনিময় করছেন। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ পড়ে উপস্থিত মুসল্লীদের সাথে মতবিনিময় করেন, বিকেলে দরগাহ রোডের মন্দিরে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় করেন এবং রাতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে বলনে, আপনাদের ভোটে আল্লাহ আমাকে নির্বাচিত করেছে।আপনারা আমাকে যেভাবে সম্মানিত করেছেন। আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সেবা করে যেতে পারি। আপনাদের আমানত ভোটের মর্যাদা রক্ষা করে এলাকার সার্বিক উন্নয়ন করতে পারি। এজন্য আপনার আমার জন্য দোয়া করবেন। এসময় তিনি নেতাকর্মীদের শান্ত থাকারও আহবান জানান। ####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page