বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

দৌলতপুরে বাজারে মোবাইল কোট পরিচালনা ১৪ দোকানদার কে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :১৯ ফেব্রুয়ারি-২০২৬, বৃহস্পতিবার

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরের দৌলতপুর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ রক্ষায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম।

অভিযানকালে বাজারের বিভিন্ন দোকানে মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং সঠিক ওজনে পণ্য সরবরাহের বিষয়টি খতিয়ে দেখা হয়। অনিয়মের প্রমাণ পাওয়ায় ১৪টি পৃথক মামলায় মোট ৩৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য বিক্রেতাদের কঠোরভাবে সতর্ক করা হয়।

এছাড়া আসন্ন রমজানকে সামনে রেখে ইফতার সামগ্রী প্রস্তুত ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়।

দৌলতপুর উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম বলেন, জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে চলবে। ভোক্তাদের অধিকার রক্ষায় প্রশাসন সবসময় তৎপর থাকবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page