নিজস্ব প্রতিবেদক :১৯ ফেব্রুয়ারি ২০২৬।
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা ও ১ জনের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ আহসানুল ইসলাম।
জানাগেছে -১৮ ইং ফেব্রুয়ারি বুধবার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও ভিডিও ফুটেজের ভিত্তিতে বাঘুটিয়া ইউনিয়ন সংলঘ্ন যমুনা নদীর তীরে অননুমোদিত ড্রেজার কর্তৃক বালু উত্তোলনের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
ঘটনাস্থলে পৌছালে দেখা যায়, মোবাইল কোর্টের নৌকা দেখে ০২ টি ড্রেজার ও কয়েকটি ভলগেট উক্ত স্থান হতে পলায়ন করেছেন এবং অভিযানের মাধ্যমে ০১ টি ভলগেট বালুসহ আটক করা হয়।
উক্ত ভলগেট ম্যানেজার মোঃ শরীফ ইসলাম (২৩) কে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি তার অপরাধ স্বীকার করায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে ৪ (ছ) ১৫(১) ধারায় ২লক্ষ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এবিষয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আহসানুল আলম বলেন -জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।