সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Headline :
সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে ‘দূর্বার-১৮’ এসএসসি ব্যাচের পুনর্মিলনী মধুপুরে কাঁচা আনারসের বাজার সম্প্রসারণে উজ্জ্বল সম্ভাবনা দিন দিন কিশোর গ্যাং বেড়ে চলছে ঘিওরে আইনশৃংখলা- কমিটির সভায় এমপি এস এ জিন্নাহ কবির সিরাজগঞ্জে এসএসসি ৯৬ ব্যাচের বন্ধু উৎসব কেক কেটে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী ফোরাম এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন -প্রতিমন্ত্রী টুকু ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিকায়ন ও দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে হবে — বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার

নাগরপুরে বিনম্র শ্রদ্ধায় অমর একুশে পালিত: নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে টাঙ্গাইলের নাগরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত, আলোচনা সভা এবং নবনির্বাচিত সংসদ সদস্যের সংবর্ধনার আয়োজন করা হয়।

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রবিউল আউয়াল লাভলু-এর পক্ষ থেকে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন-এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মূল অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত হন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রবিউল আউয়াল লাভলু। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও মোঃ এরফান উদ্দিন ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংসদ সদস্য ও তাঁর সহধর্মিণী মনোয়ারা বেগম মুকুল-কে আনুষ্ঠানিকভাবে বরণ ও সংবর্ধনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোঃ রবিউল আউয়াল লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ারা বেগম মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে রবিউল আউয়াল লাভলু বলেন:“মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে অনন্য। একুশের চেতনাকে ধারণ করে আমাদের একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। নাগরপুরে মাদক,চাঁদাবাজ ও সন্ত্রাসের কোনো ঠাঁই নেই—এদের প্রতি কোনো প্রশ্রয় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন: সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন, উপজেলা প্রকৌশলী এলজিডি মোঃ তোরাপ আলী, সদর ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ হাবিবুর রহমান, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি প্রমুখ।

এছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিট ও নাগরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে একুশের চেতনাকে তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিবর্গ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page