বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
Headline :
টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

এতিমদের সার্বিক উন্নয়নে সমাজের বিত্তবানদের দৃষ্টি দিতে হবে- দিলারা মোস্তফা

মানিকগঞ্জ প্রতিনিধি :

দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান মাগুরা গ্রুপের ভাইস-চেয়ারম্যান দিলারা মোস্তফা বলেছেন,সমাজের এতিমদের সার্বিক উন্নয়নের বিত্তবানদের দৃষ্টি দিতে হবে। শিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে এতিম শিশুদের লেখাপড়া করিয়ে তাদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।

রোববার (২২ ফেব্রুয়ারী) দুপুরে মানিকগঞ্জ সরকারি শিশু পরিবারের এতিম বাচ্চাদের মধ্যে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ সরকারি শিশু পরিবারের উপ- তত্বাবধায়ক তানিয়া আক্তার,এ্যাড বজলুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ করিম নান্নু, ওবায়দুর রহমান রাসেল প্রমুখ।

দিলারা মোস্তফা আরো বলেন, শিশুদের ভরণপোষণে সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষের সুযোগ করে দিতে হবে। কারণ একটি শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুন্দর জীবন গড়ে তোলা আমাদের দায়িত্ব।

বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ করিম নান্নু বলেন, প্রতিবছর মাগুর গ্রুপের পক্ষ থেকে মানিকগঞ্জ সরকারি শিশু পরিবারের এতিম বাচ্চাদের ঈদ উপহার হিসেবে জামা কাপড় দেয়া হয়। মাগুর গ্রুপ সবসময় অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতা করে যাচ্ছে।####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page