শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত দৌলতপুরে দেবরের হাতে ভাবি ও ভাতিজা খুন নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন

ছোনগাছায় মাজার জিয়ারত করলেন এমপি সেলিম রেজা

সিরাজগঞ্জ প্রতিনিধি
ছোনগাছায় পীরে কামেল আলহাজ্ব মাওলানা হযরত বাহাউদ্দিন (রঃ) এর মাজার জিয়ারত করেন সিরাজগঞ্জ এক (কাজিপুর ও সদর একাংশ) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য সেলিম রেজা। বুধবার (২৫ ফেব্রুয়ারী) যহর নামাজ শেষে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত পীরে কামেল মাওলানা হযরত বাহাউদ্দিন (রঃ) এর মাজারে গিয়ে ফাতেহা ও দরুদ শরীফ পাঠ করে মাজার জিয়ারত ও দোয়া করেন।
পরে জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমার নির্বাচনী প্রচারণা এই মাজার জিয়ারতের মাধ্যমেই শুরু করেছিলাম। আল্লাহ তায়ালার অশেষ রহমত ও আপনাদের ভোটে আমি এমপি হিসেবে নির্বাচিত হয়েছি। এজন্য আমার নির্বাচনী এলাকার উন্নয়নের প্রথম কাজ এই মাজার সংস্কার দিয়েই শুরু করতে চাই। এলাকার নদী ভাঙ্গন, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, মসজিদ মাদ্রাসা ও বেকার সমস্যার সমাধানসহ সার্বিক উন্নয়নে কাজ করার জন্য তিনি সবার সহযোগিতা চান। এ সময় তিনি আরও বলেন আমার নির্বাচনী এলাকার কেউ যদি সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদকের সাথে জড়িত থাকে তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। প্রয়োজনে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলেও তিনি হুশিয়ারী দেন। এসময় আরও বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এ্যাড.রবিউল হাসান, ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ সালাম প্রমুখ। এসময় ছোনগাছা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু দাউদ,সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, ছোনগাছা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল কাদের আকন্দ, সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ বিএনপি, ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ###

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page