নিজস্ব প্রতিবেদক :
বর্তমান সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতিমধ্যেই ৬ টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করেছেন। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনা দেওয়ায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ২ নং বাচামারা ইউনিয়ন বাসীর সেবা করতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছেন কর্মীবান্ধব নেতা বাচামারা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বাচামারা ইউনিয়নের মেম্বার মোঃ ওয়াজেদ সরকার।
তিনি আজ (৩ মাচ) দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের নেতাকর্মীদের সাথে কথা বলে চেয়ারম্যান প্রার্থি হবেন বলে জানান ।
তিনি বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে বাচামারা ইউনিয়ন কে নদী ভাঙন রোধে কাজ করবো। চরের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবো। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন,স্বাস্থ্য সেবার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন,মাদক মুক্ত, একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়ে তুলবো । তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনে মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছি। আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল আমাকে মূল্যায়ন করবে । বর্তমানে বিএনপি’র মাননীয় চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর দেশে গণতন্ত্র ও আইনের শাসন শুরু হয়েছে । মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আমার অভিভাবক এস এ জিন্নাহ কবির ভাইয়ের সুদৃষ্টি থাকলে আমি নির্বাচিত হলে এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করতে পারবো ।
এদিকে বাচামারা ইউনিয়নের একাধিক সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, মোঃ ওয়াজেদ সরকার চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে। গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের উন্নয়ন হবে। তারা ওয়াজেদ সরকারকে চেয়ারম্যান হিসেবে পেতে চায়।
ওয়াজেদ সরকার দৌলতপুর উপজেলার %বাচামারা ইউনয়নের চরভারেঙ্গা সরকার পাড়া এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার বাবা বাচামারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আ:বারেক সরকার ।
তিনি আরও বলেন, জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে বর্তমান সরকারের মানিকগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহযোগিতায় এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করতে পারবো ইনশাল্লাহ। বাচামারা ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
#####