বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
Headline :
সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিরাজগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ- মামলা দায়ের সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে আ’লীগ নেতাদের অংশগ্রহণ ও বিজয় নিয়ে যা বললেন সাইদুর রহমান বাচ্চু

দেশের উন্নয়নে নারীদের এগিয়ে আসতে হবে — পর্যটনমন্ত্রী রিতা

নিজস্ব প্রতিবেদক :৮ মার্চ ২০২৬,রবিবার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানিকগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় নারীদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, নারীরা যেমন দক্ষতার সঙ্গে পরিবার ও সংসার পরিচালনা করেন, তেমনি সুযোগ ও সক্ষমতা পেলে রাষ্ট্র পরিচালনা এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও সমানভাবে অবদান রাখতে পারেন।

রোববার (৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানিকগঞ্জ সমন্বিত ভবনে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত নারী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একজন নারীকে একই সঙ্গে পিতা-মাতা, স্বামী ও সন্তানের কথা চিন্তা করে সংসার পরিচালনা করতে হয়। পরিবারের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নেও নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। এজন্য নারীদের শিক্ষা, দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং কর্মক্ষেত্রে তাদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ অপরিহার্য। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের সুযোগ বাড়াতে সরকার বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করছে। এর ফলেই আজ দেশের বিভিন্ন ক্ষেত্রে নারীরা সফলতার সঙ্গে কাজ করে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিচ্ছেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা শ্রেষ্ঠ নারী উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করেন মন্ত্রী। এ সময় অতিথিরা নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে আরও সহায়ক পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে মন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় অংশ নেন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

আইন-শৃঙ্খলা সভায় মন্ত্রী বলেন, সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে শুধু জেলা প্রশাসক বা পুলিশ সুপারের ওপর দায়িত্ব চাপিয়ে দিলে হবে না; এ ক্ষেত্রে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বালুমহাল ইজারার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই যেন অসাধু বা দুষ্টচক্র ইজারা নিতে না পারে, সেদিকে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার হোসেন, সিভিল ডাঃ এ কে এম মোবাখখারুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল হাসান খান, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মর্জিনা আক্তার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ শাজাহান সিরাজ,সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মমতা আব্দুল বাতেন, জেলা বিএনপি নেতা এডভোকেট জহিরুল আলম খান লোদী, বিএনপি নেতা সত্যেন কান্ত পণ্ডিত ভজন,জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার নারী উদ্যোক্তারা।
এছাড়া সফরকালে মন্ত্রী মানিকগঞ্জ সদর উপজেলা ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।####

n

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page