বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Headline :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২ দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট৷ পরিচালিত ,, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস দেশ ও জাতির উন্নয়ন করতে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে, মাদক মুক্ত সমাজ গড়ি,মাদক ছাড়ো খেলাধুলা করতে মাঠে চলো , -এস এ জিন্নাহ কবীর এমপি

নাগরপুরে অসহায়দের ঈদ উপহার বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন বস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা। শুক্রবার (১৩ মার্চ) সকালে নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংস্থার সভাপতি ও ল্যাব ওয়ান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তুহিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন নাগরপুর প্রেসক্লাবের সভাপতি মো. আক্তারুজ্জামান বকুল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার এলাকার ৩২০ জন নারীকে শাড়ি এবং ৩০ জন পুরুষকে লুঙ্গি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. মিজানুর রহমান মিজান ও মো. ফরিদ হোসেন মামুন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, উপদেষ্টা আব্দুর রহমান ও মো. মিজানুর রহমান শাহিন, নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, সংগঠনের সদস্য সাবিরুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলামসহ সংগঠনের কার্যকরী কমিটির সদস্যরা।

আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে নাগরপুরের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে সংগঠনটি এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page