নিজস্ব প্রতিবেদক :
ধনাঢ্য ব্যক্তি,সরকারি কর্মকর্তা, কর্মচারী ও সহজ সরল মানুষকে টার্গেট করে এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও এবং ছবি এডিটিং মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি ও ব্ল্যাকমেইল করে ভয় ভীতি প্রদর্শন প্রতারণার মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে টুটুল নামের প্রতারকের বিরুদ্ধে। এমনই এক ঘটনার শিকার হয়েছেন এলজিইডির উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী। টুটুল নামের এক প্রতারক এ আই প্রযুক্তি ব্যবহার করে তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির একটি ভিডিও নাটক ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়ে মোটা অংকের টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দেওয়ায় প্রতারক টুটুল এআই প্রযুক্তি ব্যবহার করে ঘুষ দুর্নীতির ভিডিও নাটকটি ফেসবুকে ভাইরাল করে। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে গত ৫ মার্চ দৈনিক যুগান্তর, ৭ মার্চ দৈনিক ইত্তেফাক পত্রিকার ফেসবুক পেইজে ওই ভিডিওটি প্রকাশ করেছেন । অনুসন্ধান করে জানা গেছে, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী বিরুদ্ধে
এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও ঘটনাটি মিথ্যা বানোয়াট হয়রানি মূলক উদ্দেশ্য প্রণীত পরিকল্পিত ভাবে তার পরিবার এবং ডিপার্টমেন্ট এলজিইডির ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য গোপনে সুকৌশলে একটি ভিডিও নাটক সাজানো হয়েছে ।
ভুক্তভোগী উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী জানান,
এই ভিডিও ঘটনাটি মিথ্যা বানোয়াট হয়রানি মূলক উদ্দেশ্য প্রণীত পরিকল্পিত ভাবে তার পরিবার এবং ডিপার্টমেন্ট এলজিইডির ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য গোপনে ভিডিওটি টুটুল নামের এক ব্যক্তি ফেসবুকে ভাইরাল করেছেন বিগত তিন চার বছর পূর্বে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় কর্মরত থাকা অবস্থায় আমার বেতন ভাতা ও ভ্রমণ ভাতার টাকা গুনতে ছিলাম অসৎ উদ্দেশ্যে টুটুল নামের ওই ব্যক্তি সুকৌশলে গোপনে দৃশ্যটি ধারণ করেছিল । তারপর চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় ২ বচ্ছর কর্মরত ছিলাম। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় কর্মরত থাকা অবস্থায় তিন চার বছর পর হঠাৎ ২ /৩ মাস যাবত টুটুল নামের ওই ব্যক্তি আমাকে বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে ও ফোনে অসৎ উদ্দেশ্যে আমাকে ব্ল্যাকমেইল করে মোটা অংকের উৎকোচ দাবি করে দাবিকৃত টাকা না দিলে ফেসবুকে ভিডিও ভাইরাল করে সামাজিক,পারিবারিক এলজিডি ডিপার্টমেন্টের ভাবমূর্তি ক্ষুন্ন করার হুমকি দেন। গত ৩ মার্চ ফেসবুকে মিথ্যা নাটক ভিডিওটি এআই দিয়ে এডিটিং করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। বর্তমানে আমি টাঙ্গাইলের নাগরপুরের কর্মরত আছি।
তিনি আরও বলেন, এলজিইডির সাবেক ও বর্তমান অনেক বড় বড় অফিসারের সাথে আমি চাকুরী করেছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এআই দিয়ে সাজানো এই ভিডিও নাটকের কারণে দেশে বিদেশে অবস্থানরত সকল আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব কর্মীগণ , আমার ডিপার্টমেন্টের সাবেক ও বর্তমান স্যারদের আমার ভাবমূর্তি দারুন ভাবে ক্ষুন্ন হয়েছে। এমত অবস্থায় আমার ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাগন এবং সরকারের পক্ষ থেকে সুস্থ তদন্ত সাপেক্ষে ভিডিও ভাইরাল কারী টুটুল নামের ব্যক্তি এবং তার সহযোগী দের আইনের আওতায় এনে বিচারের জানাচ্ছি।###