নিজস্ব প্রতিবেদক :
ঈদের দিন বাসা বাড়িতে মহিলারা ব্যস্ত থাকে ঘরের রান্নাবান্না কাজে পুরুষেরা ব্যস্ত থাকে ঈদের জামাতে নামাজে যাওয়ার প্রস্তুতিতে ঠিক সেই সময় খবর এলো সুমি আক্তার নামের এক গর্ভবতী গৃহবধূ সন্তান প্রসবের ব্যথা ও যন্ত্রণায় কাতরাচ্ছে কলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নিচ তলায় । দ্বিতীয় তলায় থেকে খবর পেয়ে দ্রুত ছুটে এলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা সেলিনা আক্তার। পরিদর্শিকার এক ঘন্টার সফল প্রচেষ্টায় অস্ত্র প্রচার ও সিজারিং ছাড়াই তার মানবিকতা পারদর্শী ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নরমাল ডেলিভারি মাধ্যমে গর্ভবতী গৃহবধু সুমি আক্তারের একটি ফুটফুটে ছেলে সন্তান প্রসব করান। সুমি আক্তারের এটা প্রথম বাচ্চা প্রসব করেন।
আজ শনিবার (২১ মার্চ) ১১ টার দিকে দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এক গৃহবধূ সন্তান প্রসব করেন।
সরকারি চাকরি একটি কঠিন দায়িত্ব মানবিক ও বাস্তবতা এমনটাই হওয়া উচিত। ঈদের দিন বাসা বাড়িতে স্বামী ছেলে-মেয়ে পরিবার পরিজন ফেলে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করাই মানবিকতা ও মহানুভবতা একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা সেলিনা আক্তার।
এদিকে স্বাস্থ্য ও কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা সেলিনা আক্তার জানান,অস্ত্র পাচার সিজারিং ছাড়াই নরমাল ডেলিভারি মাধ্যমে ওই গৃহবধূর সন্তান প্রসব করানো হয়। মা এবং সন্তান উভয়েই সু:স্থ আছেন। ডেলিভারি করাতে হাসপাতালের জরুরি ভাবে যেসব ঔষধের ছিল দিয়েছি। অন্যান্য কিছু ওষুধ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কলিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইন্জিনিয়ার রবিজ্জল হোসাইন রবি সহযোগিতা করেন বলে জানান।
####