বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Headline :
টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানিকগঞ্জে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির ১ কোটি ৩০ লাখ একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী দৌলতপুরে ধর্ষণের অভিযোগের ন্যায়বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পীরের ছেলের বিরুদ্ধে! কাজিপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতাকে বহিষ্কারসহ ৫ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

দৌলতপুরের ধামশ্বর হযরত শাহ দরবেশ বাবার ওরস মোবারক শুরু

নিজস্ব প্রতিবেদক::

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ঐতিহ্যবাহী হযরত শাহ দরবেশ বাবার বার্ষিক পবিত্র ওরস মোবারক শুরু হয়েছে।

গত ২২ শে মার্চ থেকে শুরু হয়েছে আগামী ৩রা এপ্রিল পর্যন্ত এই ওরস মোবারক অনুষ্ঠিত হবে ।

আজ (২৭ মার্চ) ষষ্ঠ দিনে দৌলতপুর উপজেলার ধামশ্বর হযরত শাহ দরবেশ বাবার মাজারে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৭ নং কলিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাজ্জাদুল ইসলাম সজীব, কলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ লিটন মেম্বার, ছাত্রদল নেতা আনিসুর রহমান বিরাজ।
মাজার পরিচালনা কমিটি সভাপতি মোহাম্মদ কোরবান আলী সভাপতিত্বে ও মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বিপ্লব হোসেন পরিচালনা
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ব্যান্ড সুর বাহক, টেলিভিশন ও বেতারের শিল্পী : দীপা গুণ, শারমিন শিলা, নীলিমা নীলা, কাজী নাদিম, রাকিব।
প্রধান অতিথি ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন তার বক্তব্যে বলেন,আগামীতে আমি কলিয়া ইউনিয়নের ভোটার ও জনসাধারণের সেবা করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন কলিয়া ইউনিয়ন বাসির সেবা করতে পারি। আমার নেতা ও আমার অভিভাবক মানিকগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির ভাইকে বিপুল ভোট দিয়ে এই ধামশ্বর সেন্টারে বিজয়ী করেছেন এই জন্য জিন্নাহ ভাইয়ের পক্ষ থেকে ধামশ্বর বাসীর প্রতি কৃতজ্ঞ। দরবেশ বাবার মাজার ও ধামশ্বর ইউনিয়নের উন্নয়নের জন্য মাননীয় সংসদ সদস্য অবশ্যই সুদৃষ্টি দিবেন। ###

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page