শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সিরাজগঞ্জে ব্রিজের রেলিংয়ের সাথে বাসের ধাক্কায় চালকসহ নিহত-৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ তিনজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত আরও ১০/১২ জন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার(৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা হোরগাঁতী ব্রীজে এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর থেকে বুশরা এন্টার প্রাইজের একটি যাত্রীবাহী বাস বগুড়া হয়ে ময়মনসিংহে যাচ্ছিলো। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রায়গঞ্জ উপজেলার নলকা হোরগাঁতী ব্রীজের রেলিংয়ের সাথে ধাক্কা লাগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকসহ দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনার প্রায় আরও অন্তত ১০/১২ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।###

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page