নিজস্ব প্রতিবেদক::
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহি ধামশ্বর হযরত শাহ দরবেশ বাবার বার্ষিক পবিত্র ওরস মোবারক শুরু হয়েছে।
গত ২২ শে মার্চ থেকে শুরু হয়েছে আগামী ৬ এপ্রিল পর্যন্ত এই ওরস মোবারক অনুষ্ঠিত হয়।
আজ (০৬ এপ্রিল) রাতে দৌলতপুর উপজেলার ধামশ্বর হযরত শাহ দরবেশ বাবার মেলায় টাঙ্গাইল সখিপুরের মফিজ নাট্য গোষ্ঠীর বেহুলা লক্ষিন্দর নাটক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি মো লোকমান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট আলেক মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইমরান হোসেন সামান, যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম,যুবদলের যুগ্ম আহবায়ক ছোট সাইফুল ইসলাম, ধামশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, মাজার পরিচালনা কমিটি সভাপতি মোহাম্মদ কোরবান আলী সভাপতিত্বে ও মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বিপ্লব হোসেন প্রমুখ।
প্রধান অতিথি মো: লোকমান হোসেন তার বক্তব্যে বলেন,অবহেলিত ধামশ্বর মাজারে ইতিমধ্যে বাতরুম ও ওয়াশ রুমের উন্নয়ন করা হয়েছে। মানিকগজ-১ আসনের মাননীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির ভাই দ্রুত সময়ের মধ্যে মাজারে আসার রাস্তা পাকা ও মাজারের পাকা মঞ্চ (প্যান্ডেল) পাকা করার কথা বলেছেন।
আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির ভাইয়ের জন্য দোয়া করবেন। ধামশ্বর ইউনিয়নের উন্নয়নের জন্য মাননীয় সংসদ সদস্যের অবশ্যই সুদৃষ্টি রয়েছে। ###