শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজা হত্যার মূল হোতা ইউসুফ সহ ২ জন গ্রেফতার দৌলতপুরে চিহ্নিত হেরোইন ব্যবসায়ী সুবল গ্রেফতার মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার বিকল্প নাই—এস এ জিন্নাহ কবীর এমপি দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘিওরে মাদক চাঁদাবাজি দুর্নীতি ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত দৌলতপুরে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার দৌলতপুরের চরকাটারী মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত দৌলতপুরে দেবরের হাতে ভাবি ও ভাতিজা খুন নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন

আ’লীগ নেতার পাম্প থেকে চোরাপথে পেট্রোল বিক্রি ম্যানেজার-ক্রেতা আটক

মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আ’লীগ নেতার মালীকাধীন রুমী ফিলিং এন্ড সিএনজি স্টেশনের নামে আনা সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল অন্যত্র বিক্রির অভিযোগে পাম্প ম্যানেজার ও অবৈধ ক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পাম্প ম্যানেজার এসএম বাবুল হোসেন (৫০) ও ডিজেল ডিলার মামুন প্রধানকে (৪২) গ্রেফতার করেন।

গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা- এনএসআই মানিকগঞ্জ জেলা কর্মকর্তারা ঐ পাম্প থেকে পেট্রোল বিক্রির ঘটনায় লড়ী জব্দ করে ও উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করে।
কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খান এ পাম্পের মালিক।
জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে কৃত্রিম জ¦ালানী সংকটের মধ্যে একটি চক্র এ পরিস্থিতি আররোও জটিল করে তুলতে যেন মরিয়া হয়ে উঠেছে। তার ধারাবাহিকতায় মহাদেবপুরে অবস্থিত রুমী ফিলিং স্টেশনের নামে বুধবার রাতে ফতুল্লা থেকে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল ও ৯ হাজার ডিজেল আসে। বুধবার রাতে আসা পেট্রোলবাহী লড়ী (ঢাকা মেট্রো-চ ৪১-০০৩৫) থেকে রুমী ফিলিং স্টেশনে না নামিয়ে টেপড়াস্থ উপজেলা নির্বাহী অফিসের দক্ষিণে পার্শ্বে অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিজেল ডিলার মামুন এন্টারপ্রাইজের দোকানে খালাস করে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা- এনএসআই জেলা কর্মকর্তারা বিষয়টি জানতে পেরে অভিযান চালায়। ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার পরদিন ঘটনাস্থলে গিয়ে পাম্প ম্যানেজার এসএম বাবুল হোসেন (৫০) ও ডিজেল ডিলার মামুন প্রধানকে (৪২) গ্রেফতার করে থানায় সোপর্দ করেন।
ইউএনও মনিষা রানী কর্মকার বলেন, ফতুল্লা মেঘনা ডিপো থেকে বুধবার রুমি ফিলিং স্টেশনের নামে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল ইস্যু করা হয়। এ পেট্রোল এখানে না নামিয়ে অন্যত্র নেয়ার সত্যতা পাওয়া যায়। এ অভিযোগে পাম্প ম্যানেজার ও অবৈধ ক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত পেট্রোল নিলামে বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা ও পেট্রোলবাহী লড়ি জব্দের ব্যবস্থা নেয়া হয়েছে।
# #####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page