মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন, উন্নয়ন কর্মকাণ্ড ও নির্বাচনী প্রতিশ্রুতি আগামী পাঁচ বছরে বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ । পাঁচ বছরের মধ্যে আমার নির্বাচনী এলাকা দৌলতপুর ঘিওর শিবালয় নদী ভাঙ্গনে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে আন্তর্জাতিক বানিজ্যিক কেন্দ্র গড়ে তোলা হবে। আমতলী, আবডাঙ্গা ধলেশ্বরী নদীর উপর ব্রিজ নির্মাণ করা হবে। রাস্তাঘাট ব্রিজ কালভার্ট স্বাস্থ্য শিক্ষা মান উন্নয়নে কাজ করে যাবো। প্রান্তিক কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করব। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। আসুন সবাই মিলে সমাজটাকে মাদকমুক্ত সনাজ গড়ি। আসুন সবাই মিলে সন্ত্রাসী, চাঁদাবাজি,দুনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই।
আজ ১২ এপ্রিল দৌলতপুর উপজেলার আমতলী ফেদু সেক উচ্চ বিদ্যালয়ে উন্নয়ন মূলক কর্মকাণ্ড বিষয় নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় অতিথির বক্তব্যে মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর উপরোক্ত কথাগুলো বলেছেন ।
জিয়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ফারুক বিশ্বাস এর সভাপতিত্বে এছাড়া উপস্থিত ছিলেন,জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি মো লোকমান হোসেন, উপজেলা উপজেলা খন্দকার এনামুর সালেহীন, বিএনপি’র সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, উপজেলা কৃষক দলের সভাপতি আবু সাঈদ মুসা,কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা শফিকুল ইসলাম শফিক, কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী , জিয়নপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তোতা,জিয়নপুর ইউনিয়ন চেয়ারম্যান আতোয়ার রহমান, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিম,সদস্য সচিব আব্দুস সালাম, বিএনপি নেতা আবদুল হালিম শাওন, উপজেলা যুবদলের যুগ্ন
আহবায়ক মো: সাইফুল ইসলাম, যুবদলের যুগ্ন আহবায়ক ইমরান হোসেন সামান, যুব দলের যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলাম, প্রমুখ। #######