শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Headline :
মানিকগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ফরিদ মেম্বার গ্রেফতার মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার টাঙ্গাইলে ডিসি লেককে উন্নত মানের মিনি পর্যটন কেন্দ্র করার ঘোষণা -প্রতিমন্ত্রী টুকু মানিকগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ উভয় পক্ষের ৫ জন আহত।থানায় দুই পক্ষের অভিযোগ টাঙ্গাইলে দেলদুয়ারের নাটিয়াপাড়া বাজারে অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান হবিগঞ্জে এনসিপি’র গাড়ি বহরে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ শিবালয় উপজেলা পরিষদের সম্ভাব্য প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন হাজী মিজানুর রহমান লিটন সিরাজগঞ্জের রায়গঞ্জে শালিসে ডেকে নিয়ে মারপিট মহিলাসহ আহত- ২ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ফেরিতে ছদ্মবেশে নৌ পুলিশের অভিযান, ৪ পেশাদার জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক :১৮ এপ্রিল-২০২৬,শনিবার।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলন্ত ফেরিতে জুয়ার আসর বসিয়ে যাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে চার পেশাদার জুয়াড়িকে আটক করেছে নৌ পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নৌ পুলিশ সূত্র জানায়, রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শাহপরাণ ফেরিতে ‘তিন তাস’ খেলার ফাঁদে ফেলে যাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র। এমন তথ্য ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে পাটুরিয়া নৌ থানা ও দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সমন্বয়ে একটি যৌথ দল ছদ্মবেশে ফেরিতে অভিযান চালায়। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা আরও দুইজন ভিড়ের মধ্যে মিশে পালিয়ে যায়।

আটককৃতরা হলেন— শিবালয় উপজেলার তেঘুরী গ্রামের মো. আকাশ (২৩), একই গ্রামের মো. রাসেল মুন্সি (৩৩), রাজবাড়ীর গোয়ালন্দঘাট উপজেলার বাহিরচর দৌলতদিয়া এলাকার জহির ওরফে জহু ফকির (৪২) ও মো. বাবু ফকির (৩৫)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। এর মধ্যে আকাশের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি ও জুয়া আইনে চারটি, রাসেল মুন্সির বিরুদ্ধে দ্রুত বিচার ও বিশেষ ক্ষমতা আইনে তিনটি, জহু ফকিরের বিরুদ্ধে অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে ১০টি এবং বাবু ফকিরের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির দুইটি মামলা বিচারাধীন।

এ ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে শিবালয় থানায় জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করেছে।

পাটুরিয়া নৌ থানান ইনচার্জ কেএম নজরুল ইসলাম , আটক ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে শিবালয় থানায় হস্তান্তর করা হয়েছে। নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
####

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page