বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

নাগরপুরের বিএনপি নেতা রফিজ উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনের ওপর থেকে দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে পুনরায় স্বপদে বহাল করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রফিজ উদ্দিনকে নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে বিষয়টি তদন্ত করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় এবং তাকে পুনরায় পূর্বের পদে বহাল করা হয়। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রফিজ উদ্দিন উদ্দিন মুঠোফোনে জানান “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ছিল। তদন্তে সত্যতা না পাওয়ায় আমি পুনরায় দায়িত্বে ফিরতে পেরেছি। আমি দলের প্রতি কৃতজ্ঞ এবং আগামীতেও সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাব।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি মুঠোফোনে জানান, “দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করি সবাই ঐক্যবদ্ধভাবে দলের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।”

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন মুঠোফোনে জানান, “দলীয় প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিএনপি সবসময় ন্যায় ও শৃঙ্খলার প্রশ্নে আপসহীন। ভবিষ্যতেও যেকোনো অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page