বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Headline :
সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু দৌলতপুরের বাঘুটিয়ার চরাঞ্চলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত দৌলতপুরের বাঘুটিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহিনুর হোসেন শাহিনের নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক অনুষ্ঠিত দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। জন সম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন হত্যার দুই বছর পর রহস্য উদঘাটন আপন ভাইসহ গ্রেপ্তার-২

নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

oppo_2

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬’। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী এই টুর্নামেন্ট ২৩ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়। এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় শনিবার (২৫ এপ্রিল) বিকালে নাগরপুর সরকারি কলেজ মাঠে।

‘শিখবে শিশু হেসে খেলে, শান্তিপূর্ণ পরিবেশ পেলে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা মমতাজ।

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. রবিউল আউয়াল লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ারা বেগম (মুকুল)। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজাউল ইসলামস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বৃদ্ধি, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা টুর্নামেন্টটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও আয়োজকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।

টুর্নামেন্টে বালক ও বালিকা বিভাগের ক্ষুদে খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও ক্রীড়াশৈলী উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। খেলা শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সফল আয়োজনের জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল অংশীজন ও ক্রীড়াপ্রেমীদের ধন্যবাদ জানানো হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page