বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

সরকারী টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে বাসাইলে দায়িত্বরত টিএন্ডটি লাইনম্যান শামীমের বিরুদ্ধে

মুক্তার হাসান, টাঙ্গাইল:

সরকারি অফিসকে বাসা বানিয়ে বসবাস। এবং নিজ নামে বরাদ্ধকৃত টিএন্ডটি অফিস কর্তৃক ফ্ল্যাটের প্রতি মাসে ৬৯৮০/- হারে ১৪,২৩৯২০/- টাকা ভাড়া আত্মসাত’সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে বাসাইলে কর্মরত বিটিসিএল লাইন ম্যান শামীমের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাই করতে বাসাইলে তার কর্মস্থলে গেলে অভিযোগের সততা স্বীকার করে তিনি বলেন আমাকে ডিজিএম স্যার থাকতে দিয়েছে। স্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায় তার বাড়ি বগুড়া জেলায় সে ২০০৯ সাল থেকে অদ্যবধি প্রায় দীর্ঘ ১৭ বছর যাবত টিএন্ডটি অফিসে লাইনম্যান হিসেবে বাসাইলে কর্মরত আছেন। এ অবস্থায় সে বিনা অনুমতিতে অবৈধ ভাবে সরকারি গাছ কেটে বিক্রি করাসহ অফিসের চারপাশে বরাদ্দকৃত জমিতে শাকসব্জি আবাদ ও উক্ত জমিতে মাছ চাষ করে ব্যক্তি স্বার্থ হাসিল করেন। তার বিরুদ্ধে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অফ বাংলাদেশ ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখায় দায়িত্বরত চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনা তদন্তে টিএন্ডটি (বিটিসিএল) এর ডিজিএম মাহাবুব হাসান বরাবর অভিযোগ দায়ের করেন। অভিযোগের অনুলিপি দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল জেলা কার্যালয়, টাঙ্গাইল প্রেসক্লাব, টাঙ্গাইল জেলা প্রশাসক, মহাপরিচালক বিটিসিএল ও ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয় মন্ত্রী বরাবর প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে টাঙ্গাইল জেলায় দায়িত্বরত টিএন্ডটি’র (বিটিসিএল) ডিজিএম মাহবুব হাসান বলেন, ইতোমধ্যে বিষয়টি আমি অবগত হয়েছি। এ ব্যাপারে একটি অফিসিয়ালি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে আমাদের রিপোর্ট পেশ করবে। সেই রিপোর্ট আমরা ঢাকায় প্রেরণ করবো। সেখান থেকে কি ধরনের শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করবে সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তবে আমি তাকে পরিবার-পরিজনসহঅফিসে থাকার অনুমতি না থাকায় অফিস বাসা হিসেবে ব্যবহার করতে নিষেধ করেছি। অসুস্থ থাকায় কর্মস্থলে সে অনুপস্থিত আছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page