নিজস্ব প্রতিবেদক : :::::
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরের ঘিওর দৌলতপুর পাকা সড়কের চক মিরপুর অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মো: আকাশ হোসেন ( ২১)কে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ আকাশ হোসেন দৌলতপুর নয়াপাড়া গ্রামের কাঁচামাল ব্যবসায়ী মো: বান্দু মিয়ার ছেলে। তার বড় ছেলে মো: রজব মিয়াও পেশাদার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী । একাধিকবার দৌলতপুর পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা ডিবির হাতে গ্রেফতার হয়েছে।
শনিবার ৯ মে রাত দৌলতপুর উপজেলা সদরের চক মিরপুর এলাকায় দৌলতপুর থানা পুলিশ অভিযান ঐ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলা সদরের চক মিরপুর এলাকার ঘিওর দৌলতপুর পাকা সড়কের জৈনক হাবিবের বাড়ির সামনে দৌলতপুর থানার এস আই (নিঃ) মোঃ নজরুল ইসলাম ও এস আই সাইফুল ইসলাম সঙ্গীয় এএসআই(নিঃ) মোঃ মিলন মিয়া, কনস্টেবল মনির খান, মোঃ মফিজুর রহমান নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবার ট্যাবলেট ব্যবসায়ী মোঃ আকাশ হোসেন গ্রেপ্তার করে। এর নিকট হইতে উদ্ধারকৃত ১০ (দশ) পিস কথিত ইয়াবা ট্যবলেট, ওজন ১ (এক) গ্রাম, মূল্য অনুমান ৩,০০০/- টাকা সহ উদ্ধার করা হয়।
সোর্সের মাধ্যমে খবর পাই দৌলতপুর – ঘিওর গামী পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত স্থানে পৌঁছাইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌঁড়াইয়া পালানোর চেষ্টা কালে সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করে।
এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের এস আই নজরুল ইসলাম ও এস আই মোঃ সাইফুল ইসলাম জানান,উপস্থিত সাক্ষীর মোকাবেলায় ধৃত আসামীর নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে উপরে উল্লিখিত নাম ঠিকানা প্রকাশ করে। ধৃত আসামীর নিকট কোন মাদকদ্রব্য আছে কিনা জিজ্ঞাসাবাদ করিলে সে প্রথমে এলোমেলো কথাবার্তা বলে। অতঃপর ব্যাপকতর জিজ্ঞাসাবাদ এবং দেহ তল্লাশীকালে ধৃত আসামীর পরিহিত ডেনিম প্যান্টের সামনের ডান পকেটে থাকা সাদা পলিথিনে মোড়ানো বিশেষভাবে রক্ষিত ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন-০১ (এক) গ্রাম, মূল্য অনুমান-৩,০০০/- টাকা নিজ হাতে পকেট থেকে বের করে দেয়। পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ঘটনাস্থলেই সঙ্গে থাকা ডিজিটাল ওজন পরিমাপক নিক্তির সাহায্যে ওজন পরিমাপ করে এবং বর্ণিত আলামত হইতে ০২ (দুই) পিস ইয়াবা ট্যাবলেট রাসায়ণিক পরীক্ষার জন্য খাকি খামের ভিতরে রাখা হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)স্বপন কুমার সরকার মাদক ব্যবসায়ী ও মাদক ক্রয়কারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, দৌলতপুর থানায় আমি যতদিন আছি মাদক ব্যবসায়ী ও ক্রয়কারী যেই হোক তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের স্থান এক হয় জেলখানা আর নাইলে দৌলতপুর ছাড়তে হবে । দৌলতপুর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো: আকাশ হোসেনের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মানিকগঞ্জ কোটে পাঠানো হয়েছে। #####