বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Headline :
দৌলতপুরে অবৈধ বালু উত্তোলনের পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন, কাটা হলো ৫টি মানিকগঞ্জে গাঁজা-শিশা ও হুক্কাসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মানিকগঞ্জে হয় মাদক কারবারী থাকবে , নয়তো আমরা থাকব’—মানিকগঞ্জে ডিবি ওসির হুঁশিয়ারি মানিকগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সঠিক অভ্যাস গড়ে তোলার আহ্বান সেই লগি-বৈঠার২৮ অক্টোবর উপলক্ষে টাঙ্গাইল জামায়াতের বিক্ষোভ-মিছিল দৌলতপুরের যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ২৭শো কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস শিক্ষামন্ত্রীর শিক্ষাজীবন শেষ করেই চাকরি পাবে শিক্ষার্থীরা, সেই লক্ষ্যে কাজ করছি- প্রতিমন্ত্রী টুকু প্রতিমন্ত্রী টুকুর উদ্যোগে লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয় -প্রতিমন্ত্রী টুকু

শিবালয়ে বালুমহাল কেন্দ্রিক বিরোধে ফের গুলি বর্ষণ এলাকায় আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক ::::

শিবালয় উপজেলার দূর্গম আলোকদিয়া এলাকায় যমুনায় ড্রেজার দিয়ে মাটি কাটা দ্বন্দে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। বরিবার (১০ মে) ভোরে আলোকদিয়া খেয়া ঘাট ৭ নম্বর টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সংশ্লিষ্ট মহল ও স্থানীয় লোকজনের মাঝে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
থানা সূত্র জানা গেছে, আলোকদিয়া গ্রামের নিকট যমুনায় ইজারা দেয়া জায়গায় ইজারাদার কাওছার আলমের লোকজন পলি কাটার সময় ৩ এপ্রিল প্রতিপক্ষের হামলায় ম্যানেজার মিরাজ হোসেন (৪০) নিহত হয়। এ ঘটনায় ওই ইজারাদার ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে মামলা করে। এতে পুলিশ এক মাস পর ৪ এপ্রিল পটুয়াখালী জেলার বাউফল থানা এখাকা থেকে রাসেল (২৪) নামে একজনকে গ্রেফতার করে। রাসেল আলোকদিয়া শোকুলিযা গ্রামের নাজেরের পুত্র।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ১০ মে রবিবার ভোর ৬টার দিকে খেয়াঘাট ৭ নম্বর টাওয়ার এলাকায় ইঞ্জিন চালিত নৌকায় ১০/১২ জনের ৩টি কাটারে থাকা লোকজনকে ডেকে তোলে। সেখানে থাকা র্তমান ইজারাদার মেসার্স ইকরাম কনস্কট্রাকশনের লোকজনকে ডেকে তোলে। এ সময় নৌকায় আসা সশস্ত্র লোকেরা হুমকি দেয়, ‘তোরা সকাল ৭টার মধ্যে সবকিছু নিয়ে এখান থেকে চলে যাবি। ফরিদপুর থেকে সিরাজগঞ্জ পর্যন্ত যমুনায় শুধু ‘ছাত্তার কমিশনারে’র নামে ড্রেজিং চলবে’- এই বলে তারা আগ্নেয়াস্ত্রের ফাঁকা গুলি বর্ষণ করে উত্তর দিকে চলে যায়। খবর পেয়ে পুলিশ প্রায় দু’ঘন্টা পর সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।
মেসার্স ইকরাম কনস্ট্রাকশনের ইজারাদার মুঠোফোনে জানান, তার প্রতিষ্ঠানের নামে ১ কোটি ২০ লাখ টাকায় তেওতা বালুমহাল ইজারা নেওয়া হলেও তিনি সরাসরি এর কার্যক্রম পরিচালনা করেন না। বর্তমানে অন্যরা এর দায়িত্বে রয়েছেন বলে তিনি দাবি করেন।

শিবালয় থানার এসআই আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে শিবালয় থানা পুলিশ ১০ জনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করেছে। এর আগে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে রাসেল নামে একজনকে আটক করা হয়েছে। তবে রবিবারের ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
#

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page